হিজাব বিতর্ক তুঙ্গে কর্নাটকে, বিজেপিকে নিশানা করে কড়া বার্তা সিদ্দারামাইয়ার
হিজাব বিতর্ক তুঙ্গে কর্নাটকে, বিজেপিকে নিশানা করে কড়া বার্তা সিদ্দারামাইয়ার
হিজাব পরেছে বলে কোনও মুললিম মেয়েকে শিক্ষা থেকে কেউ বঞ্চিত করতে পারে না। কর্নাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইতা তীব্র আক্রমণ শানিয়েছেন। শিক্ষা সকলের মৌলিক অধিকাকরের মধ্যে পড়ে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কর্নাটকে হিজাব পরে যাওয়ায় এক মুসলিম মেয়েকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে উঠেছে রাজনৈতিক মহল।

ময়দানে নেমেছে কংগ্রেস। বিজেপি সরকারের নির্দেশিকার কড়া সমালোচনা করেছেন তিনি। কর্নাটক সরকার সম্প্রতি কলেজে ইউনিফর্ম পরা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছে। তার কড়া সমালোচনা করেছেন। সেই ইউনিফর্মের নির্দেশিকার জেরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কর্নাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিজাব পরে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে মেয়েরা তাতে অপরাধের কিছু নেই। তারা প্রথম থেকেই এটা করে আসছে। এটা তাঁদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
কর্নাটকের এই হিজাব বিতর্কের প্রতিবাদে সেই কলেজেরই একদল ছাত্র গেরুয়া চাদর গায়ে গিয়ে গিয়েছিলেন। তার সমালোচনা করে কংগ্রেস নেতা বলেছেন এই ধরনের ঘটনা আগে ঘটেনি। আগেও কলেজ বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে ছাত্রীরা এসেছে। কিন্তু তার জন্য তাঁকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়নি। তারপরেই গেরুয়া শাল গায়ে দিয়ে ছাত্রদের কলেজে আসার ঘটনায় স্পষ্ট যে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে।
কর্নাটরেপ উদ্দিপ্পি জেলায় এই ঘটনা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। কলেজ ইউনিফর্মের মধ্যে হিজাব পরে না বলেই মুসলিম ছাত্রীকে ক্লাস করতে দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন বিজেপি বিধায়ক। তাতেই প্রবল প্রতিবাদ জানিয়েছেন সিদ্দারামাইয়া। এবং প্রকাশ্যে এই ঘটনাকে বিজেপির মদতপুষ্ট বলে নিশানা করেছেন তিনি। এবং এই নিয়ে সরাসরি নিশানা করেছেন বিজেপিকে। হিজাব পরার জন্য কোনও মুসলিম মেয়েকে শিক্ষা থেকে বঞ্চিত করতে পারে না কেউ। এটা তার মৌলিক অধিকার বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি কর্নাটক সরকার কলেজ এবং বিশ্ববিদ্যায়ে পড়ুয়াদের ইউনিফর্ম বাধ্যতামূলক করেছে। গত ৩ ফেব্রুয়ারি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিেলন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা মেনেই ছাত্রছাত্রীদের ইউনিফর্ম পরতে হবে। হয় হিজাব পরে আসবেন না হয় গেরুয়া শাল গায়ে জড়িয়ে আসবেন।












Click it and Unblock the Notifications