শরদ পাওয়ারের সঙ্গে জোট সরকারের গঠনের কিছু দিন আগেই এনসিপি বিরোধী টুইট ফড়নবিসের

প্রবল রাজনৈতিক টানাপড়েনের পর এবার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপির সমর্থন নিয়ে শনিবারই দ্বিতীয়বার বিজেপির পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবিস। এদিকে কিছুদিন আগেই এনসিপির কঠোর সমালোচনা করতে দেখা যায় দেবেন্দ্র ফড়নবিসকে।

এক সময়ের দেবেন্দ্র বিরোধী অজিত পাওয়ারই বর্তমানে বিজেপি-এনসিপি জোটের উপ মুখ্যমন্ত্রী


২০১৬ সালের সেপ্টেম্বরে,ফড়নবিস টুইট করেন, "বিজেপি কখনওই এনসপির সাথে জোট যাবে না। আমরা তাদের একাধিক দুর্নীতি ফাঁস করে দিয়েছি। সেই সময় অন্য রাজনৈতিক দলের নেতারা চুপ ছিল। "

২০১৪ সালে তদানন্তীন সেচ মন্ত্রী তথা এনসিপি নেতা শরদ পাওয়ারের ভাগ্নে অজিত পাওয়ারের বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ আনেন ফড়নবিস। ৩৫০০০ হাজার কোটি টাকার সেই অর্থ কেলেঙ্কারিতে অজিত পাওয়ার সহ আরও একাধিক প্রভাবশালী নেতার যুক্ত থাকারও অভিযোগ ওঠে সেই সময়।

এদিকে বর্তমানে রাতারাতি ভোল বদলের শনিবার সকালে বিজেপির তরফে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব অজিত পাওয়ার। এই বছর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ১০৫ টি আসন, এনসিপি পায় ৫৪টি আসন, শিবসেনা পায় ৫৬টি আসন। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপি শিবসেনা শরিকি বিবাদ চরমে ওঠে। অবশেষে মোট ২৮৮টি আসনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গঠন করতে দীর্ঘ টালবাহানার পর জোট বাঁধে বিজেপি-এনসিপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+