মুলায়মের ভাই শিবপালের সমাজবাদী পার্টি এবার কংগ্রেসের হাত ধরতে চলেছে উত্তরপ্রদেশে
আরও বড় জোট গড়ার পথে এগিয়ে গেল কংগ্রেস।
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি কংগ্রেসকে একপ্রকার ব্রাত্য় করে নিজেদের মধ্য়ে জোট করে নিয়েছে। তবে পিছিয়ে নেই কংগ্রেসও। বুধবার মহান দলের সঙ্গে জোট গড়ার পরে এদিন আরও বড় জোট গড়ার পথে এগিয়ে গেল কংগ্রেস।

সমাজবাদী পার্টির বিভক্ত অংশ প্রগতিশীল সমাজবাদী পার্টি এবার জোট বাঁধতে চলেছে কংগ্রেসের সঙ্গে। সপা থেকে বেরিয়ে নতুন দল গড়েছেন অখিলেশ যাদবের কাকা তথা মুলায়ম সিং যাদবের ভাই শিবপাল যাদব। এবার তিনিই কংগ্রেসের জোটে যোগ দিতে চলেছেন।
উত্তরপ্রদেশে কংগ্রেসের বড় দায়িত্ব কাঁধে নিয়েই প্রিয়াঙ্কা গান্ধী ছোট দলগুলিক এক ছাতার তলায় আনার কাজ শুরু করেছেন। সেই সূত্রেই মহান দলের পর এবার প্রগতিশীল সমাজবাদী পার্টিও এই জোটে নাম লেখাতে চলছে।
ইতিমধ্য়ে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা শিবপালের সঙ্গে গিয়ে কথা বলেছেন। জোটের কথা চূড়ান্ত হলেই তা সরকারিভাবে ঘোষণা করা হবে। প্রিয়াঙ্কাও তখন শিবপালের সঙ্গে দেখা করবেন। বাকী সব দল একসঙ্গে লোকসভা ভোটে লড়ার বার্তা দেবে।
একসময়ের সমাজবাদী পার্টি নেতা শিবলাল যাদব ভাইপো অখিলেশের সঙ্গে মনোমালিন্য়ে দল ছেড়ে দেন। সেইসময়ে অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবও ছেলেকে ছেড়ে ভাইকে সমর্থন করেন। পরে শিবলাল নিজের দল গড়ে নেন।












Click it and Unblock the Notifications