Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাহ-নাড্ডার কাছে বড় দাবি জানিয়েই দিলেন শিন্ডে! তাহলে মুখ্যমন্ত্রী কে? দেশের নজরে মহারাষ্ট্র

Maharashtra New Cabinet: ফল প্রকাশের পর থেকে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন! এখনও মহারাষ্ট্রে সরকার গঠন করা সম্ভব হয়নি। আর এর মধ্যেই নয়া মোড়। মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দফতর চাইলেন একনাথ শিণ্ডে। আর তাতে কোনও ভুল নেই বলেই দাবি তাঁর। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি।

তবে সে রাজ্যে মুখ্যমন্ত্রী দৌড়ে যে দেবেন্দ্র ফড়ণবীশ এগিয়ে রয়েছেন তা স্পষ্ট। অন্যদিকে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকার গঠন নিয়ে আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়ছে। নয়া 'মহাজুটি' (Mahayuti parties) জোটের সরকার আগামী পাঁচ ডিসেম্বর শপথ নেবে বলে দাবি করা হচ্ছে (Maharashtra New Cabinet) ।

Maharashtra New Cabinet

যেখানে মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশ সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী ছাড়াও ডেপুটি মুখ্যমন্ত্রী এবং তিন দল থেকে বিধায়করা মন্ত্রিসভায় জায়গা পাবেন বলে খবর।

গোটা দেশের নজর এবার মহারাষ্ট্র বিধানসভা ভোটের দিকে ছিল। জোর টক্কর ছিল একনাথ শিণ্ডে এবং উদ্ধব ঠাকরের মধ্যে। অন্যদিকে বিজেপি এবং কংগ্রেসের কাছে মারাঠা রাজ্যের ভোট ছিল প্রেস্টিজিয়াস ফাইট। আর সেই লড়াইয়ে বড় জয় পায় বিজেপি নেতৃত্বাধীন 'মহাজুটি' (Mahayuti parties) জোট। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে শুরু হয় জিল্পনা! গতবার আসন সংখযা বেশি থাকলেও ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশ।

কিন্তু এবার বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল মুখ্যমন্ত্রী আসন! এই নিয়ে দফায় দফায় চলে বৈঠক। আলোচনা হয় শিবসেনা, এনসিপি এবং বিজেপির জয়ী বিধায়কের মধ্যে। কার্যত জোটের মধ্যেই একটা বিভাজন তৈরি হয়। এই অবস্থায় আসরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেন শিবসেনা সুপ্রিমো

এই অবস্থায় দেবেন্দ্র ফড়নবীশ, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারকে তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয়। অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হয়। এর মধ্যেই হঠাত করে একনাথ শিণ্ডে নিজের গ্রামে ফিরে আসেন। যা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও দিল্লি ছাড়ার আগে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী বলেন, ভালো এবং পজিটিভি বৈঠক হয়েছে। আগামী দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। এমনকি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে দাবি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+