রামের নাম নিয়ে 'বন্ধন' ত্যাগ করলেন জনপ্রিয় শিবসেনা নেতা! দিলেন বিদায়-নোটে জানালেন কারণ
রামধনু জোট তৈরি হয়েছে মহারাষ্ট্রে। শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের এই জোট মহারাষ্ট্রের রাজনৈতিক আবহাওয়াই বদলে দিয়েছে। এমন কি ঠাকরে পরিবারের সদস্য এই প্রথমবারের জন্য শপথ নিতেই তৈরি।
রামধনু জোট তৈরি হয়েছে মহারাষ্ট্রে। শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের এই জোট মহারাষ্ট্রের রাজনৈতিক আবহাওয়াই বদলে দিয়েছে। এমন কি ঠাকরে পরিবারের সদস্য এই প্রথমবারের জন্য শপথ নিতেই তৈরি। ঠিক এমনই এক সময়ে শিবসেনার বর্ষীয়ান নেতা দলকে গুডবাই জানালেন। বিদায় বেলায় নোটও দিয়েছেন তিনি।

শিবসেনার জনপ্রিয় নেতা রমেশ সোলাঙ্কি
শিবসেনার জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম এই রমেশ সোলাঙ্কি। গত প্রায় কুড়ি বছর ধরে শিবসেনার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
|
কংগ্রেসের সঙ্গে জোটে অখুশি
কংগ্রেসের সঙ্গে শিবসেনা জোট করার অখুশি রমেশ সোলাঙ্কি। সেই কারণ জানিয়ে দলত্যাগের কথা জানিয়েছেন তিনি।

আদিত্য ঠাকরের প্রশংসা
দলত্যাগ করলেও আদিত্য ঠাকরের প্রশংসা করেছেন দলত্যাগী ওই নেতা। তাঁকে দলে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদও দিয়েছেন। নিজেই জানিয়েছেন, শিবসেনার সঙ্গে বন্ধন শুরু হয়েছিল ১৯৯২ সালে। সেই সময় তাঁর বয়স ছিল ১২ বছর।

আদর্শ বিরোধী কাজ
মহারাষ্ট্র শিবসেনার মুখ্যমন্ত্রী পেতে চলেছে। সেই জন্য খুশি ওই নেতা। যদিও, কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠন করায় তাঁর নিজের মনে হয়েছে আদর্শ চ্যুতি হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি কাজ করতে পারবেন না। সেই জন্যই কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। রমেশ সোলাঙ্কি বলেছেন, তিনি যেই সময় দল ছাড়ছেন, সেই সময় দল যথেষ্টই শক্তিশালী।
ছবি সৌ:টুইটার
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications