কেরলের নয়া রাজ্যপাল হচ্ছেন শীলা দীক্ষিত

১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন ৭৫ বছর বসয়ী শীলা দীক্ষিত। গত বিধানসভা নির্বাচনে সদ্যোজাত আম আদমি পার্টির কাছে ধুয়ে মুছে যায় কংগ্রেস। প্রায় ২০ হাজার ভোটে হেরে যান শীলাও।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্দের সঙ্গে দেখা করেন শীলা। এদিনই কেরালার রাজ্যপাল হওয়ার কথা শিলাকে জানিয়ে দেওয়া হয়।
সম্প্রতি ২০১০ সালের কমনওয়েলথ গেমস-সহ একাধিক ঘটনায় শীলা দীক্ষিতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। দিল্লি কলাকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিয়ম মামলায়ও নাম জড়ায় শীলা দীক্ষিতের।












Click it and Unblock the Notifications