দিল্লিতে বিজেপি সরকার আসতেই ফের নজরে চলে এল ‘শীসমহল’, কেন্দ্রীয় তদন্তের মুখোমুখি হচ্ছে এই বিতর্কিত বাংলো
এমনটা আশঙ্কা আগেই করা হয়েছিল যে, বিজেপি দিল্লির মসনদে এলে অরবিন্দ কেজরিওয়ালের চাপ বাড়বে বই কমবে না। দুর্নীতি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে দিল্লিতে নেতৃত্বাধীন বিজেপি সরকার। আর এবার বাস্তবিকে তেমনটাই হচ্ছে।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনের সংস্কারে অনিয়মের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ (সিপিডব্লিউডি) ১৩ ফেব্রুয়ারি একটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর এই নির্দেশ জারি করা হয়েছে।

দিল্লির ৬ ফ্ল্যাগস্টাফ রোডে অবস্থিত এই বাংলোটি ৪০,০০০ বর্গগজ (প্রায় ৮ একর) এলাকা জুড়ে বিস্তৃত। অভিযোগ, বাংলোটি নির্মাণে সরকারি নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য সিপিডব্লিউডিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি এই বাংলোকে "শীসমহল" বলে অভিহিত করেছে এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে কিনা, তা খতিয়ে দেখার দাবি তুলেছে।
সোমবার, দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে চিঠি লিখে বাংলোর সঙ্গে যুক্ত চারটি সরকারি সম্পত্তির একীভূতকরণ বাতিল করার আহ্বান জানান। সচদেবের অভিযোগ, এই চারটি সরকারি সম্পত্তিকে অবৈধভাবে একত্রিত করে বাংলো সম্প্রসারণ করা হয়েছে।
তিনি আরও জানান, দিল্লিতে বিজেপি সরকার গঠন করলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এই বিতর্কিত বাংলো ব্যবহার করবেন না।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এই বাংলোটি কেজরিওয়ালের সরকারি বাসভবন ছিল। তবে, বিজেপির রাজনৈতিক চাপ ও তদন্তের মুখে পড়ে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং বাংলোটি খালি করেন। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে এই দুর্নীতির অভিযোগকে কেন্দ্রবিন্দুতে রেখেই বিজেপি প্রচার পর্ব চালায়। আর ২৭ বছর পর সরকার গঠন করছে তারা।
২০২৪ সালের অক্টোবরে প্রকাশিত পিডব্লিউডির প্রতিবেদনে বাংলোতে বিলাসবহুল সংস্কার, আধুনিক যন্ত্রপাতির সংযোজন এবং উচ্চমানের অভ্যন্তরীণ সজ্জার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়। এই রিপোর্ট প্রকাশের পর বিজেপি আপ সরকারকে চরম আক্রমণ করে এবং কেজরিওয়ালের বিরুদ্ধে সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ আনে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেজরিওয়ালের বিরুদ্ধে এই বিষয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁর কথায়, "গত ১০ বছরে দিল্লি 'আপদা'-তে জর্জরিত। আমি চাইলে 'শীশমহল' তৈরি করতে পারতাম, কিন্তু আমি দরিদ্রদের জন্য ৪ কোটিরও বেশি বাড়ি তৈরি করেছি"।
অন্যদিকে, কেজরিওয়াল এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, এই সবই বিজেপি প্রচারের হাতিয়ার ছিল। আপাতত, এই বিতর্কিত বাংলো ও দুর্নীতির অভিযোগ বিজেপির পক্ষে কার্যকর প্রমাণিত হয়েছে। দিল্লিতে সরকারের পালাবদল হয়েছে। তাই এবার এই 'শীশমহল' নিয়ে নতুন তদন্ত শুরু করবে দিল্লির বিজেপি সরকার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications