বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি হলেন ইন্দ্রাণী মুথার্জী!

মুম্বই, ২ অক্টোবর : শিনা বোরা হত্যা মামলার মুখ্য অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী বুকে ব্যথা নিয়ে শুক্রবার সন্ধ্যায় ভর্তি হলেন হাসপাতালে।

বর্তমানে শিনা বোরা হত্যা কাণ্ডে অপর দুই অভিযুক্ত সঞ্জীব খান্না ও শ্যাম রাইয়ের সঙ্গে জেলে রয়েছেন ইন্দ্রাণী। শুক্রবার সন্ধ্যাায় বুকে ব্যথার কথা জানান ইন্দ্রাণী। এর পরই তাঁকে মুম্বইয়ের জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চেক আপ করা হয়। আপাতত কিছু শারীরিক পরীক্ষা-নিরিক্ষার জন্য হাসপাতালেই চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন ইন্দ্রাণী।

বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি হলেন ইন্দ্রাণী মুথার্জী!

এই সপ্তাহের গোড়ার দিকে শিনা বোরা হত্যা কাণ্ডে শিনার মা ইন্দ্রাণী মুখার্জীর নামে এফআইআর দায়ের করে সিবিআই। ইন্দ্রাণীর পাশাপাশি ইন্দ্রাণীর দ্বিতীয় স্বামী সঞ্জীব খান্না ও গাড়ির চালক শ্যাম রাইয়ের নামও এফআইএর-এ রাখা হয়।

২০১২ সালে শিনা বোরার খুনের ঘটনায় তিন বছর পরে পুলিশের জালে ধরা পরেন ইন্দ্রাণী। ইন্দ্রাণাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। যেই শিনাকে নিজের বোন বলে পরিচয় দিতেন ইন্দ্রাণী সে আসলে তাঁর মেয়ে এই সত্যটাও সামনে আসে ইন্দ্রাণীকে জেরা করার পর।

মুম্বই পুলিশ এই মামলাটির তদন্ত করছিল। মুম্বইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার নেতৃত্বে এই তদন্ত প্রক্রিয়া চলছিল। কিন্তু তদন্তের মধ্যিখানে রাকেশ মারিয়ার পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার।

২০১২ সালের ২৪ এপ্রিল হত্যা করা হয় ২৫ বছরের শিনা বোরাকে। তারপর তার দেহকে জ্বালিয়ে পরের দিন রায়গড়ের জঙ্গলে ফেলে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+