Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রাণী মুখার্জী

মুম্বই, ৩১ অগাস্ট : শিনা বোরা হত্যা মামলায় ইন্দ্রাণী মুখার্জী, সঞ্জীব খান্না ও শ্যাম রাইকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।

অন্যদিকে এদিন সকালে জানা যায়, শিনা বোরা হত্যাকাণ্ডের শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ইন্দ্রাণী মুখার্জীর প্রথম স্বামী সিদ্ধার্থ দাসের খোঁজ পেয়েছে মুম্বই পুলিশ। [শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরি হলে কাকে কোন চরিত্রে নেওয়া হতে পারে!]

৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রাণী মুখার্জী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতাতেই রয়েছেন সিদ্ধার্থ। আর সেই খোঁজ পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশের কাছে। ফলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দেন তদন্তকারীরা। ['শিনাকে ঘৃণা করতাম, কিন্তু আমি খুন করিনি', জেরায় জানালেন ইন্দ্রাণী মুখার্জী]

শিনা বোরা হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পর থেকেই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণীর প্রথম স্বামী সিদ্ধার্থকে খুঁজছিল পুলিশ। তাকে খুঁজে পেয়ে জেরা করলে আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেও মনে করছেন আধিকারিকেরা। [খুন হওয়ার সময় ইন্দ্রাণীর 'খুব খুব ঘণিষ্ট' এক ব্যক্তির সন্তান শিনার গর্ভে ছিল!]

অন্যদিকে, গত শনিবার ইন্দ্রাণীর ছেলে মিখাইল বোরা জানান, শিনাকে যেদিন খুন করা হয় সেদিন তাঁকেও খুন করতে চেয়েছিল মা। ফলে এবার আলাদা করে ইন্দ্রাণীকে সেব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+