Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোটের প্রাকমুহূর্তে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ শরদ যাদবের

রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে কুরুচিকর আক্রমণ করলেন লোকতান্ত্রিক জনতা দলের সুপ্রিমো শরদ যাদব।

রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে কুরুচিকর আক্রমণ করলেন লোকতান্ত্রিক জনতা দলের সুপ্রিমো শরদ যাদব। বসুন্ধরার শরীর নিয়ে কটূ মন্তব্য করলেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

রাজস্থানের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ শরদ যাদবের

রাজস্থানের আলওয়ারে প্রচার করতে গিয়ে শরদ যাদব বলেন, রাজে অনেক মোটা হয়ে গিয়েছেন। তাঁর বিশ্রামের দরকার। অনেক ক্লান্ত তিনি। আগে অনেক রোগা ছিলেন। আমাদের মধ্যপ্রদেশের মেয়ে তিনি।

মহিলা মুখ্যমন্ত্রীর শরীর নিয়ে এমন কথা বলায় বডি শেমিংয়ের দায়ে শরদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে।

এই অবশ্য প্রথম নয়। শরদ যাদব এর আগেও মহিলাদের নিয়ে নানা সময়ে কটূ মন্তব্য করে সমালোচনা কুড়িয়েছেন। গতবছরে মহিলাদের সম্মানের সঙ্গে ভোট দানের সম্মানের তুলনা করেন তিনি। বলেন, মেয়েদের সম্মানের চেয়েও ভোটদান করা বেশি সম্মানের।

বিহারের এককালের এই জেডিইউ নেতা নীতীশ কুমারের এনডিএ ও বিজেপির সঙ্গে জোট করার পরই দল ছেড়ে নিজে নতুন দল গড়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+