নিষেধাজ্ঞা উঠল, ৬০ বছরে প্রথমবার মহিলাদের জন্য খুলল শিঙ্গনাপুর শনিমন্দিরের দরজা

আহমেদনগর (মহারাষ্ট্র), ৮ এপ্রিল : মহারাষ্ট্রের শিঙ্গনাপুর শনিমন্দিরের দেবালয়ে মহিলাদের প্রবেশ নিষেধ। ৬০ বছর পর এই নিষেধাজ্ঞা এবার অতীত। মহিলা সমাজকর্মীদের অবিরাম আন্দোলনের পর অবশেষে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিল, মন্দিরের দেবালয় প্রবেশের জন্য মহিলাদের কাউকে উৎসাহিত করাও হবে না, কাউকে বাধা দেওয়াও হবে না।

মহারাষ্ট্রের আহমেদনগরের এই শনিমন্দিরে মহিলাদের ঢুকতে না দেওয়ার চল বছরের পর বছর ধরে চলে আসছে। কিছুদিন আগে মন্দিরের নীতির পরিবর্তন করে মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ যেখান শনি দেবের মূর্তি রাখা রয়েছে, সেখানে নারী এমনকি পুরুষদের প্রবেশও নিষিদ্ধ করে দেওয়া হয়। কারণ আদালতের নির্দেশ মতে ভগবানের দ্বারে মহিলা ও পুরুষদের সমাধিকার থাকা উচিত। তাই মহিলাদের আটকাতে পুরুশদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞা উঠল, ৬০ বছর পর মহিলাদের জন্য খুলল শিঙ্গনাপুর শনিমন্দিরের দরজা

এদিকে আজ, শুক্রবার সকালে প্রায় ১০০ জন মতো পুরুষ দর্শনার্থী গুড়ি পাওড়া উপলক্ষে দেবতার অভিষেক করার অভিপ্রায় বল প্রয়োগ করে মন্দিরের দেবালয়ে প্রবেশের চেষ্টা চালায়। তাদের আটকাতে গেলে তারা ব্যারিকেট ভেঙে দেবালয়ে ঝাঁপ দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তৃপ্তি দেশাইয়ের নেতৃত্বে যে মহিলা সমাজকর্মীরা এই আন্দোলন চালাচ্ছিল তারা মন্দিরের রায়কে সানন্দে গ্রহণ করেছেন। দেশাই বলেন, "আজ মহিলাদের জন্য খুব বড় একটি দিন। আমরা সফল হয়েছি শতবর্ষ পুরনো একটি সংকীর্ণ ঐতিহ্য ভাঙতে যা একজন মহিলাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেয়। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+