সিপিএম বিধায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দলীয় কর্মীর, তোলপাড় বাম রাজনীতি
এক সিপিএম বিধায়কের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেল দলের যুব উইং ডিওয়াই এফআই-এর এক মহিলা সদস্য ।
এক সিপিএম বিধায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন দলের যুব উইং ডিওয়াই এফআই-এর এক মহিলা সদস্য । কেরলের এই ঘটনা ঘিরে তোলপাড় দক্ষিণের বাম রাজনীতি। ঘটনার জেরে কেরলের সিপিএম-এ ক্রমেই চিড় স্পষ্ট হতে শুরু করেছে। এমনই দাবিওয়াকিবহাল মহলের।

সূত্রের দাবি, কেরলের সিপিএম বিধায়ক পিকে শশির বিরুদ্ধে ডিওয়াই এফআই-এর এক মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ তোলেন। পার্টির পালাক্কাড ইফিসে মহিলার সঙ্গে এই অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। এ নিয়ে সিপিএম ও ডিওয়াই এফআই-এর জেলা ও রাজ্য অফিসেও তিনি অভিযোগ জানান। তবে বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি ওই অভিযোগকারী মহিলার। পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতের কাছেও পাঠানো হয়েছে অভিযোগ পত্র। তবে কারাত সেই অভিযোগ পার্টির স্টেট কমিটির কাছে পাঠিয়েছেন কি না তা , এখনও স্পষ্ট নয়। এদিকে, দলের নেতা ও সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে তিনি এই সংক্রান্ত অভিযোগ পেয়েছেন আর তা কেরল স্টেট কমিটিতে পাঠানো হয়েছে। আর ইয়েচুরির এমন বক্তব্যে পলিটব্যুরোর বহু সদস্য বেশ বিরক্ত বলে সূত্রের দাবি।
এরপরই পলিটব্য়ুরোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, কিছু মিডিয়া রিপোর্টে দলের এক জনপ্রতিনিধি সম্পর্কে কিছু খবর প্রকাশ্যে আসে , সেখানে বলা হয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টি খতিয়ে দেখছে ও কিছু নির্দেশ দিয়েছে। তবে এরকম কোনও কিছু খতিয়ে দেখা হচ্ছে না। এই ধরনের অভিযোগ সংশ্লিষ্ট স্টেট কমিটি দেখে থাকে, এক্ষেত্রে কেরল স্টেটকমিটিই দেখবে। আর গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বিধায়ক শশির দাবি, গোটা ঘটনাই তাঁর বিরুদ্ধে বড়সড় 'চক্রান্ত'। ওয়াকিবহাল মহলের ধারণা, এই যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বাম নেতৃত্বের মধ্যে ব্যাপক চিড় ধরেছে। যা ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications