মূল্যবৃদ্ধির প্রতিবাদে আটক রাহুল গান্ধী সহ বহু সাংসদ, রাস্তায় বসে পড়লেন প্রিয়াঙ্কা

বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে পথে কংগ্রেস। দিল্লি সহ গোটা দেশজুড়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। এই ইস্যুতে রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর আবাসন পর্যন্ত মিছিল যাবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। সেই মতো এই মিছিল এগো

বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে পথে কংগ্রেস। দিল্লি সহ গোটা দেশজুড়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। এই ইস্যুতে রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর আবাসন পর্যন্ত মিছিল যাবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। সেই মতো এই মিছিল এগোতেই আটকে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।

রাহুল গান্ধী সহ আটক বহু সাংসদ

বিজয় চক পৌঁছানোর আগেই মিছিল আটকে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। আগে থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। সেখানে মিছিল পৌঁছানো মাত্র পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বেঁধে যায়। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বহু কংগ্রেস নেতা-কর্মীকে একেবারে টেনে হিঁচড়ে বাসে তোলে বলে অভিযোগ।

এমনকি রাহুল গান্ধী, শশী থারুর সহ একাধিক কংগ্রেস সাংসদকে আটক করা হয়েছে বলেও জানা যাচ্ছে। এমনকি উত্তরখন্ডের প্রাক্রন মুখ্যমন্ত্রী রাওয়াতকেও চ্যাংধোলা করে পুলিশের গাড়িতে তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। আটক করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকেও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকেও পুলিশ আটকেছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল এগোতেই আটকে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে রাস্তায় বসে পড়েই বিক্ষোভ দেখাচ্ছেন প্রিয়াঙ্কা। যা নিয়ে উত্তপ্ত দিল্লি।

ঘটনা প্রসঙ্গে রাহুল বলেন, পুলিশ কংগ্রেস সাংসদদের টেনে নিয়ে গেছে, এমনকি কয়েকজনকে মেরেছে। কীভাবে গণতন্ত্রের হত্যা হচ্ছে তা গোটা দেশ দেখতে পাচ্ছে বলে দাবি কংগ্রেস নেতার। সরকার মূল্যবৃদ্ধি নিয়েও প্রতিবাদ করতে দিচ্ছে না বলে অভিযোগ রাহুল গান্ধীর। তবে কোনও ভাবেই আন্দোলনকে থামানো যাবে না বলেও দাবি তাঁর। শুধু দিল্লিতেই নয়, গোটা দেশ জুড়ে কংগ্রেস নেতা-করমীরা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। যা নিয়ে উত্তাল দেশ।

ন্যাশানাল হেরাল্ড মামলাতে তদন্ত চালাচ্ছে ইডি। ইতিমধ্যে রাহুল-সোনিয়া গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতাকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এর মধ্যেই বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে পথে কংগ্রেস। দিল্লি সহ গোটা দেশজুড়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

সেই মতো দিল্লিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিশাল মিছিল বের হয়েছে। কালো কাপড়ে সমস্ত সাংসদরা অংশ নিয়েছে। কংগ্রেস নেতারা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করবেন বলে আগেই জানিয়ে ছিলেন। এমনকি প্রধানমন্ত্রী মোদীর আবাসনও ঘেরাও করার হুঁশিয়ারি।

আর এই কর্মসূচি ঘিরে কোড়া নিরাপত্তার মোড়কে দিল্লি। বিভিন্ন জয়ায়গাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনকি বিভিন্ন জায়গা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+