কর্নাটকে সাত বছরের শিশুকে গণধর্ষণ, ধৃত চার নাবালক
গুলবর্গা, ২১ ডিসেম্বর: সাত বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল চার কিশোরকে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের গুলবর্গার চিত্তপুর গ্রামে।
পুলিশ জানায়, অভিযুক্ত চারজনই অপ্রাপ্তবয়স্ক। তারা চকোলেট দেওয়ার নাম করে শিশুটিকে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। চারজনের একজন আবার শিশুটির পরিচিত। বাকিরা তার বন্ধু।

গণধর্ষণের পর ওই শিশুটি অচৈতন্য হয়ে পড়ে। এদিকে, মেয়ে বাড়ি না ফেরায় বাবা-মা খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার রাতেই পুলিশে অভিযোগ জানানো হয়। তল্লাশি চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করে। তাদের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে।












Click it and Unblock the Notifications