Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৃহত্তম করোনার ভ্যাকসিন তৈরির সংস্থার সিইও আদর পুনাওয়ালাকে ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা দিল কেন্দ্র

বুধবার বিকেলে করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের দাম কমানোর কথা ঘোষণা করেছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। নিজের টুইটারে এই দাম কমানোর ঘোষণা করেন তিনি।

বুধবার বিকেলে করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের দাম কমানোর কথা ঘোষণা করেছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা।

আদর পুনাওয়ালাকে ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা দিল কেন্দ্র

নিজের টুইটারে এই দাম কমানোর ঘোষণা করেন তিনি।

আর এরপরেই করোনা টিকা কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কর্তা আদর পুনাওয়ালাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার।

কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের একাধিক মন্ত্রীরা এই ধরনের নিরাপত্তা পেয়ে থাকেন। এবার সেই তালিকাতে চলে এলেন আদর পুনাওয়ালাও।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। জারি করা নির্দেশিকাতে জানানো হয়েছে যে, দেশের সবগুলি রাজ্যেই এই নিরাপত্তা পাবেন আদর পুনাওয়ালা।

কিন্তু কেন তাঁকে এই উচ্চ পর্যায়ের নিরাপত্তা দিল কেন্দ্র তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআরপিএফ বা অন্য কেন্দ্রীয় আধাসেনার ১১ জন নিরাপত্তা কর্মী। তাঁদের মধ্যে এক বা দু'জন কমান্ডোও থাকেন।

যারা সবসময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘিরে রাখেন। এছাড়াও বাহিনীর অন্যান্য সদস্যরা সবসময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘিরে রাখবে।

উল্লেখ্য, আগামী শনিবার থেকে দেশজুডে় শুরু হচ্ছে হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ অভিযান। প্রাপ্তবয়স্ক হলেই করোনার ভ্যাকসিন মিলভে।

আর তার আগে দেশের বৃহত্তম টিকা উৎপাদনকারী সংস্থার প্রধানকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত 'তাৎপর্যপূর্ণ' বলেই করছেন রাজনীতির কারবারিদের একাংশ।

যদিও গত ১৬ এপ্রিল সেরাম ইনস্টিউটের ডিরেক্টর প্রকাশ কুমার সিং স্বরাষ্ট্র মন্ত্রককে নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়ে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে করোনা ভ্যাকসিনের সাপ্লাই সংক্রান্ত সমস্যার জেরে বিভিন্ন জায়গায় থেকে হুমকি দেওয়া হচ্ছে।

চিঠিতে তিনি লিখেছিলেন, 'আমরা এই করোনা পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি।'

এমনকি, আদর পুনাওয়ালার কাছেও বিভিন্ন ধরনের হুমকি আসছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা চাওয়া হয়। আর এরপরেই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার।

জানা গিয়েছে, পুনাওয়ালাকে নিরাপত্তা দেবে সিআরপিএফ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+