ওষুধের দোকানেও মিলবে কোভিশিল্ড, 'মার্কেট অথোরাইজেশন'এর জন্য আবেদন সিরামের
ওষুধের দোকানেও মিলবে কোভিশিল্ড, 'মার্কেট অথোরাইজেশন'এর জন্য আবেদন সিরামের
এবার ড্রাগ রেগুলেটরের কাছে ফুল মার্কেট অথোরাইজেশনের জন্য আবেদন করল সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। অর্থাৎ এরপরে সাধারণ ওষুধ দোকানেই মিলবে কোভিশিল্ড।

ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর থেকে এতদিন ধরে সরকারি উদ্যোগে চলছিল গণটিকাকরণ। ভারতীয়দের টিকাকরণ তো বটেই। বিদেশে টিকা রপ্তানির ক্ষেত্রেও ভারত সরকারের মাধ্যমেই তা করেছিল সেরাম ইন্সটিটিউট। তবে এখন, সবমিলিয়ে ১২৫ কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়ে গিয়েছে। তাই এবার সাধারণ মানুষ যাতে বাজার থেকে নায্যমূল্যে টিকা কিনতে পারেন, তার বন্দোবস্ত করতে চাইছে সেরাম। আর সরকারের মাধ্যমে নয়, ড্রাগ রেগুলেটরের কাছে সম্পূর্ণ মার্কেট অথোরাইজেশনের জন্য আবেদন করেছে তারা৷
সেরাম ইন্সটিটিউটের প্রধান আদর পুনাওয়ালা ট্যুইট করে এই খবর জানান। তিনি লেখেন, 'ভারতে ১.২৫ বিলিয়নের বেশি কোভিশিল্ড সরবরাহ সম্পন্ন হয়েছে। ভারত সরকারের কাছে কোভিশিল্ডের ফুল মার্কেট অথোরাইজেশনের জন্য পর্যাপ্ত তথ্যাদি রয়েছে। তাই সেরাম ইন্সটিটিউট সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের কাছে এই অনুমতির জন্য আবেদন করেছে।'
কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই দুই টিকাই দেওয়া হয়েছিল দেশজুড়ে৷ তবে সরকারি তথ্য বলছে দেশের অধিকাংশ জনগণ কোভিশিল্ডই পেয়েছে। প্রায় ৯০ শতাংশ মানুষ কোভিশিল্ড পেয়েছেন৷ চলতি মাসের শুরুর দিকে ওমিক্রমের বাড়বাড়ন্তের মাঝেই ড্রাগস রেগুলেটরের কাছে বুস্টার ডোজের অনুমতিও চেয়েছিল সেরাম ইন্সটিটিউট। আবেদনপত্রে তারা জানিয়েছিল, 'ইংল্যান্ডের মেডিসিন এবং হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজকে অনুমোদন দিয়েছে।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications