বিমান যাত্রার মুহুর্তে ধরা পড়ল ত্রুটি! বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন কেন্দ্রীয় মন্ত্রী
বড় বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি।
বড় বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। এদিন সকালে নাগপুর থেকে বিমান দিল্লি রওনা হলের টেক অফের মুহুর্তে বড় ত্রুটি দেখতে পান পাইলট। এরপর সেই বিমানের যাত্রা বাতিল করা হয়।

নাগপুর থেকে দিল্লি 6E 636 বিমানটিতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। টেকঅফের সময় ত্রুটি নজরে আসে পাইলটের। বিমানটিকে রানওয়ে থেকে নিয়ে যাওয়া হয়
ট্যাক্সি ওয়েতে। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি-সহ বিমানের বাকি যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। যাত্রীদের দীর্ঘক্ষণ সেখানেই অপেক্ষা করতে হয়।
প্রসঙ্গত নাগপুর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন নীতীন গড়করি।












Click it and Unblock the Notifications