বাজার খুলতেই ২০০ পয়েন্ট নামল সেনসেক্স, নিফটি কমে ১০,৫০০ এর নিচে
বৃহস্পতিবারের পর শুক্রবারও শেয়ার বাজারের পতন অব্যাহত রইল। ঘরোয়া স্টক মার্কেট এদিন অধঃগতি বজায় রাখল।
বৃহস্পতিবারের পর শুক্রবারও শেয়ার বাজারের পতন অব্যাহত রইল। ঘরোয়া স্টক মার্কেট এদিন অধঃগতি বজায় রাখল। এদিন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তিনদিনের পলিসি রিভিউ বৈঠকে বসবে। তার আগে সেনসেক্স ও নিফটির পতন অবশ্যই তাৎপর্যপূর্ণ। সেনসেক্স সকালের পরই ৩৪, ৮৮২.৬৮ পয়েন্টে নেমে যায়। নিফটি ১০, ৪৯৫.৩০ তে নেমে যায়।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওএনজিসি, বাজাজ অটো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি ও আদানি পোর্টের শেয়ারে। এদিন আরবিআই-এর বৈঠক রয়েছে। সুদের হারে পরিবর্তন করে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ের পথ সুগম করতে পারে আরবিআই। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
পাশাপাশি এদিন ফের একবার বাজার খুলতেই সকাল সকাল ডলারের সাপেক্ষে টাকার দাম ৬ পয়সা কমে গিয়েছে। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় তা ছিল ৭৩.৫৮ টাকা। এদিন তা বেড়ে হয়েছে ৭৩.৬৪ টাকা। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম, ওএনজিসির শেয়ারের দামে অনেকটা পতন হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications