লক্ষ্মীবারে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল নিফটি, চাঙ্গা শেয়ারবাজার
বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয়। আর লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ শেয়ার বাজারে। সকাল থেকেই দালাল স্ট্রিটে খুশির হাওয়া। চাঙ্গা হয়ে উঠেছে শেয়ারবাজার। নিফটি সর্বকালীন রেকর্ড গড়েছে। এই প্রথ ম ২৫০০০ পয়েন্টে পৌঁছে গিয়েছে নিফটি।
অন্যদিকে ৩০০ পয়েন্ট চড়েছে সেনসেক্স। যার জেরে ৮২,০৭৬-এ পৌঁছে গিয়েছে শেয়ার বাজার। খুশির হাওয়া দালাল স্ট্রিটে। গোটা দেশে যখন প্রাকৃতিক বিপর্যয় তুঙ্গে। উত্তর থেকে দক্ষিণ একের পর এক রাজ্যে প্রবল বর্ষণ আর ধসে মৃত্যু মিছিল দেখা দিয়েছে সেখানে দালাল স্ট্রিটে খুশির হাওয়া। শেয়ার বাজারের কারবারিদের ঘরে লক্ষ্মীলাভ হয়ে চলেছে।

এক ধাক্কায় যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে তার মধ্যে রয়েছে মারুতি সুজুকি, আদানি পোর্ট, পাওয়ার গ্রিড, JSW স্টিল, টাটা স্টিলের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে। এছাড়াও লাভবান হয়েছে HDFC ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ICICI ব্যাঙ্কের শেয়ারের দামও চড়েছে।
প্রায় প্রতিদিনই নতুন নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে সেনসেক্স। তার সঙ্গে নিফটিও চড়ছে। তবে এতোটা নিফটির উত্থান এর আগে কখনও হয়নি। কাজেই শেয়ার বাজারের কারবারিরা যে ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছেন সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
বাজেটে অমৃতকার ভারতের কথা বলেছেন তিনি। ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গোটা দেশে তীব্র কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে। বাজেটে কর্মসংস্থান তৈরির কথা বললেও বাস্তবে কোনও দিশা দেখাতে পারেনি মোদী সরকার। সরকারি চাকরিতে সুযোগ বাড়ানোর কোনও দিশা মোদী সরকার বাজেটে দেয়নি। কেবল মাত্র কোনও কম্পানিতে ইনটার্নশিপের জন্য মাত্র ৫০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications