Stock Market Crash: রেকর্ড খুচরো মুদ্রাস্ফীতি, সরছে বিদেশি লগ্নিও; টানা পাঁচ সেশনে পতন শেয়ার বাজারে
Stock Market Crash: বিগত ১৪ মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছল খুচরো মুদ্রাস্ফীতি (Retail Inflation)। অক্টোবরে দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে ৬.২১ শতাংশ। এরই মাঝে বুধবার ১ শতাংশেরও বেশি হারে পড়ল সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty)। প্রায় হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স ও নিফটি নেমেছে ৩০০ পয়েন্টের বেশি।
বুধবার এই নিয়ে টানা পাঁচ দিন পতন ভারতীয় শেয়ার মার্কেটে (Share Market)। ব্যাঙ্কিং ও আর্থিক সেক্টরে ব্যাপক ধসের ফলে প্রভাবিত হয়ে নেমেছে সূচক। বুধবার প্রায় সমস্ত সংস্থারই শেয়ারের দামে অধোগতি লক্ষ্য করা গিয়েছে। আর্থিক সংস্থাগুলির ত্রৈমাসিক রিপোর্ট আশাপ্রদ না হওয়ায় প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারে।

বুধবার ১৩ নভেম্বর, বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই সূচকে পতন হয়েছে ৯৮৪.২৩ পয়েন্ট। প্রায় ১.২৫ শতাংশ হারে নেমে বাজার বন্ধের পর ৭৭,৬৯০.৯৫ পয়েন্টে এসে দাঁড়িয়ে যায় সেনসেক্স।
সকালে বিএসই খোলার সময় সেনসেক্স ছিল ৭৮,৪৯৫.৫৩ পয়েন্ট। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৮,৬৯০.০২ পয়েন্টে ওঠে সেনসেক্স। মাঝে ১১৪১.৮৮ পয়েন্ট অর্থাৎ ১.৪৫ শতাংশ নেমে ৭৭,৫৩৩.৩০ পয়েন্ট ছুঁয়েছিল সেনসেক্স।
টানা পঞ্চম দিনে পতন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই-তেও। ৩২৪.৪০ পয়েন্ট নেমে সেনসেক্স ঠেকেছে ২৩,৫৫৯.০৫ পয়েন্টে। যা প্রায় ১.৩৬ শতাংশ। দিনে সর্বোচ্চ ২৩,৮৭৩.৬০ পয়েন্ট উঠেছিল সেনসেক্স। সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপে ৬.২১ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে খুচরো মুদ্রাস্ফীতিও।
বুধবার নিফটিতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা স্টিল, আদানি পোর্টস, জেএসডব্লিউ, ইণ্ডাসাইণ্ড ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ড্রাস্টিজ়, এইচডিএফসি ব্যাঙ্ক ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের লগ্নিকারীরা। এদিকে লাভের মুখ দেখেছেন টাটা মোটরস, এনটিপিসি, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেইন্টস ও ইনফোসিসের লগ্নিকারীরা।
শেয়ার বাজারের টানা এই পতনের নেপথ্যে মূলত দুটি কারণ রয়েছে বলে জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা। প্রথম কারণ হল ডলারের সাপেক্ষে টাকার দামে পতন। বুধবার ফরেন এক্সচেঞ্জে সকালে ডলার প্রতি টাকার মূল্য ছিল ৮৪.৪০ টাকা। মঙ্গলবারও যা ছিল ৮৪ টাকা ৩৯ পয়সা। ট্রাম্পের জয়ের পর থেকেই ডলার সূচক শক্তিশালী হওয়ায় ভারতীয় মুদ্রা ক্রমশ দুর্বল হচ্ছে।
অপরদিকে, বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি লগ্নিকারীরা। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি শেয়ার বিক্রি করে ফেলায় টাকার দাম আরও পড়ছে। শুধু অক্টোবরেই রেকর্ড পরিমাণ ৯৪ হাজার কোটি টাকার বিদেশি লগ্নি সরেছে শেয়ার বাজার থেকে। বাজার থেকে মঙ্গলবার ৩০২৪.৩১ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি লগ্নিকারীরা।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications