করোনা সংক্রমণে দেশের প্রবীণরাই বেশি বিপন্ন, উদ্বেগজনক রিপোর্ট পেশ স্বাস্থ্যমন্ত্রকের
করোনা সংক্রমণে দেশের প্রবীণরাই বেশি বিপন্ন, উদ্বেগজনক রিপোর্ট পেশ স্বাস্থ্যমন্ত্রকের
করোনা সংক্রমণ সবচেয়ে বেশি বিপন্ন দেশের প্রবীণ নাগরিকরা। মৃত্যু হচ্ছে সবচেয়ে বেশি প্রবীণ নাগরিকদের। এমনই উদ্বেগজনক রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশের ১০ শতাংশ প্রবীণ নাগরিকরাই সবচেয়ে বেশি কাবু হচ্ছেন করোনা সংক্রমণে।

প্রবীণরাই বেশি সংক্রামিত
দেশে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি বিপন্ন প্রবীণ নাগরিকরা। এমনই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অথচ দেশের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ এই প্রবীণ নাগরিকরা। এদিকে করোনা সংক্রমণে মৃত্যুর পরিসংখ্যার বলছে মোট মৃত্যুর ৫০ শতাংশ এই প্রবীণরাই।

করোনার বলি প্রবীণরা
করোনা সংক্রমণের জেরে দেশে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন প্রবীণ নাগরিকরা। ৬০ থেকে ৭৪ বছর বয়সীদের সংখ্যা দেশে মোট জনসংখ্যার ৮ শতাংশ। আর করোনা সংক্রমণে মৃত্যুর নিরিখে এই বয়সের ৩৮ শতাংশ মারা গিয়েছেন। ৭৪ বছরের বেশি বয়সীেদর মৃত্যুও বাড়ছে। তারা মোট জনসংখ্যার ২ শতাংশ। অথচ করোনা সংক্রমণে মারা যাচ্ছেন ১২ শতাংশ বৃদ্ধ।

বাড়ল করোনা মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়েছে। মারা গিয়েছেন ২১৭ জন। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৯৪ জন। এই সংখ্যা আগামী ২৪ ঘণ্টায় বেড়ে ৬ হাজার হয়ে যাবে আশঙ্কা করা হচ্ছে। যদিও সুস্থ হয়ে ওঠার হার অনেকটাই বেশি বলে জানিয়েছেন তাঁরা।

২৪ ঘণ্টায় সংক্রামিত ৯০০০
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট করোনা সংক্রামিত হয়েছেন প্রায় ৯০০০ জন। যার জেরে দেশে মোট করোনা সংক্রমণ ২ লক্ষ ছাড়িয়েছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন প্রায় ১ লাখ মানুষ এতেই আশা দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।












Click it and Unblock the Notifications