'চৌকিদার না উসুলদার?' মোদী-শাহদের 'গুজরাতি ঠগ' বলে বহিষ্কৃত বিজেপি নেতা

এক বরিষ্ঠ নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। উত্তরপ্রদেশের এই নেতা বিজেপির শীর্ষ নেতৃত্বকে 'গুজরাতি ঠগ' বলেছেন।

এক বরিষ্ঠ নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। উত্তরপ্রদেশের এই নেতা বিজেপির শীর্ষ নেতৃত্বকে 'গুজরাতি ঠগ' বলেছেন। পাল্টা জিজ্ঞাসা করেছেন, বিজেপি 'প্রধানমন্ত্রী' চয়ন করেছে নাকি 'প্রচার মন্ত্রী'? টুইটে একের পর এক কড়া আক্রমণে বিজেপি নেতৃত্বকে বিদ্ধ করেছেন আইপি সিং। একইসঙ্গে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবেরও ভূয়সী প্রশংসা করেছেন।

চৌকিদার না উসুলদার? মোদী-শাহদের গুজরাতি ঠগ বলে বহিষ্কৃত বিজেপি নেতা

আজমগড়ে অখিলেশ প্রচারে এলে নিজের বাড়িতে থাকার অফারও দিয়ে দেন আইপি সিং। যার পরে অমিত শাহের নির্দেশে তাঁকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজেপি নেতারা নিজেদের নামের শুরুতে চৌকিদার লাগিয়েছেন। সেখানে পাল্টা আইপি সিং নিজের নামের আগে উসুলদার বসিয়ে বিজেপির সমালোচনা করেন।

তিনি বলেন, আমি ক্ষত্রিয় পরিবারের সন্তান। দুজন গুজরাতি ঠগ হিন্দিভাষীদের গত পাঁচ বছর ধরে বোকা বানাচ্ছে। সেখানে আমরা চুপ করে বসে রয়েছি। আমরা কি একজন প্রধান মন্ত্রী না প্রচার মন্ত্রী বেছে নিয়েছি? দেশের প্রধানমন্ত্রীকে কি চা বা টি-শার্ট বেচতে দেখলে ভালো লাগে?

পরে দল থেকে বহিষ্কারের খবর সামনে আসার পর আইপি সিং বলেন, সংবাদমাধ্যম থেকে শুনলাম দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিন দশক দলের হয়ে কাজ করেছি। এই দলে সত্যি বলা অপরাধ। নরেন্দ্র মোদী আমাকে ক্ষমা করবেন। আমি চৌকিদার হতে পারব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+