শেষ হয়নি সেকেন্ড ওয়েভ, আম-আদমির করোনা ক্লান্তির ফল হতে পারে মারাত্মক! মত কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তার
শেষ হয়নি সেকেন্ড ওয়েভ, আম-আদমির করোনা ক্লান্তির ফল হতে পারে মারাত্মক! মত কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তার
বর্তমানে ভারতে দৈনিক করোনা আক্রান্তের গড় সংখ্যা নেমে গিয়েছে ৫০ হাজারের নীচে। যদিও পুরোপুরি নির্মূল হওয়ার বদলে নিত্য-নতুন স্ট্রেনের হাত ধরে গোটা দেশেই ইতিমধ্যে চোখ রাঙাতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। কিন্তু আতঙ্ক একটু কমতেই দেশেবাসীর মধ্যে ফের জাঁকিয়ে বসেছে করোনা ক্লান্তি। টিকা নেওয়া থাক বা না থাক, অনেকেই বর্তমানে বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না করোনা বিধিকে।

আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতের কোভিড টাস্ক ফোর্সের প্রধান তথা নীতি আয়োগ (স্বাস্থ্য) সদস্য ডঃ ভি কে পাল। তার সাফ বক্তব্য, এখনও দেশ থেকে নির্মূল হয়নি করোনার দ্বিতীয় ঢেউ। এখন থেকেই করোনা বিধিকে বুড়ো আঙুল দেখানো মানে কার্যত মৃত্যুকে কাছে ডেকে আনার সমান। এদিকে করোনা প্রকোপ কমতেই বর্তমানে একাধিক রাজ্যে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। এদিন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডঃ ভি কে পাল।
ইতিমধ্যেই আংশিক লকডাউন চালু হয়েছে নাগাল্যান্ডে। অন্যদিকে অফলাইন পঠনপাঠন চালু হল অপর এক পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে। বাংলাতেও শর্ত সাপেক্ষে চালু হয়েছে আংশিক লকডাউ প্রক্রিয়া। ব্যতিক্রম নয় তেলেঙ্গানাও। গতকাল থেকেই তেলেঙ্গানার সকল স্কুলে সশরীরে হাজির হচ্ছে পড়ুয়ারা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম পর্বের থেকে অনেক বেশি শক্তি বাড়িয়ে ডেল্টা স্ট্রেনের হাত ধরে ভারতে আছড়ে পড়েছিল করোনার দ্বিতীয় ঢেউ। এমনকী টিকার বেড়াজালকেও ভেঙে ফেলতে সক্ষম এই মারণ স্ট্রেন, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের একাংশের।
এই তথ্য মাথায় রেখেই কেন্দ্রীয় বিশেষজ্ঞদের মত, দ্বিতীয় ঢেউকে বিন্দুমাত্র হালকা ভাবে নিলে তার ফল হতে পারে মারাত্মক। আর সেই কারণেই ইতিমধ্যে আনলক পর্ব নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। প্রতিটি জেলায় করোনা টেস্টিংয়ের উপর নতুন করে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি উচ্চ পজেটিভিটি যুক্ত জেলাগুলিতে এখনই লকডাউন না তুলতেও নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications