করোনার দ্বিতীয় ওয়েভে দেশজুড়ে একমাসে মৃত্যু ৩৪ জন চিকিৎসকের, তথ্য প্রকাশ আইএমএর
করোনার দ্বিতীয় ওয়েভে দেশজুড়ে একমাসে মৃত্যু ৩৪ জন চিকিৎসকের, তথ্য প্রকাশ আইএমএর
দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়ার পর গোটা দেশজুড়ে এপ্রিল মাসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৪ জন চিকিৎসকের। সোমবার আইএমএর পক্ষ থেকে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে এটি।

আইএমএর রিপোর্টে জানা গিয়েছে, ২৮ বছরের সবচেয়ে কনিষ্ঠতম চিকিৎসক এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তিনি মহারাষ্ট্রের চিকিৎসক ছিলেন। এছাড়াও আরও দুই চিকিৎসক ৩০ বছর বয়সেই এই মারণ রোগে প্রাণ হারিয়েছেন। দেশে চিকিৎসকের এক বড় অংশ এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইএমএ। দ্বিতীয় ওয়েভে যে সব চিকিৎসকের মৃত্যু হয়েছে তাঁদের অধিকাংশের বয়স ৫০–৭০ বছরের মধ্যে। তবে ৪০–৪৯ বছর বয়সী চিকিৎসকদের সংখ্যাও যথেষ্ট রয়েছে।
সর্বোচ্চ চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহার ও মহারাষ্ট্র থেকে (৫ জন), এরপরই রয়েছে দিল্লি ও উত্তরপ্রদেশ (৪ জন)। আইএমএর বরিষ্ঠ সদস্য রবি ওয়াংখেকর জানিয়েছেন যে সংগঠন এখন কোভিডে আক্রান্ত প্রত্যেক মৃত চিকিৎসকের টিকাকরণের স্থিতি খতিয়ে দেখছ। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি থেকে দেশে কোভিড–১৯ টিকাকরণ কর্মসূচি শুরু হয়। যেখানে প্রথম অগ্রাধিকার পান স্বাস্থ্য কর্মীরা, যাঁদের মধ্যে চিকিৎসকরাও পড়ছেন। কেন্দ্র সম্প্রতি জানিয়েছে যে ৮০ শতাংশ স্বাস্থ্যকর্মী দু’টি ডোজের মধ্যে একটি ডোজ নিয়েছেন।
আইএমএর তথ্য অনুযায়ী, গত বছর গোটা দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারির জেরে ৭৩০ জনের বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছিল যদিও সংসদে কেন্দ্রীয় সরকার এই প্রশ্নের মুখোমুখি পড়ে জানিয়েছিল যে তাদের কাছে এ সংক্রান্ত পরিসংখ্যান নেই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications