Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোভিডের দ্বিতীয় স্রোতের মারণ ক্ষমতা উদ্বেগ বাড়াচ্ছে, পরিসংখ্যান দিচ্ছে বড় বার্তা

কোভিডের নয়া স্ট্রেইন রীতিমতো উদ্বেগে রাখছে দেশকে। করোনার দ্বিতীয় স্রোতে গোটা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা মাথাচাড়া দিয়ে বাড়তে শুরু করেছে। প্রথমের দিকে, এই আক্রান্তের সংখ্যার সঙ্গে মৃতের সংখ্যা সেভাবে ভয়ঙ্করভাবে বাড়তে দেখা যায়নি। তবে, এবার মৃতের সংখ্যা রীতিমতো চিন্তায় রাখছে দেশকে। এর নেপথ্যে রয়েছে কিছু পরিসংখ্যান।

সিএফআর এর নিরিখে ভারতের পরিস্থিতি

সিএফআর এর নিরিখে ভারতের পরিস্থিতি

গত বছর জুন মাসের শেষে ভারতে সিএফআর বা কেস ফ্যাটালিটি রেট (মৃতের সংখ্যার হার) ৩ শতাংশ ছিল । তারপর সেপ্টেম্বরে দাঁড়ায় ১.৬ শতাংশ। যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে চোখে পড়বে, করোনার দ্বিতীয় স্রোত ভারতে আছড়ে পড়ার আগে ১.১ শতাংস কেসের পরিণতিতে মৃত্যু সংবাদ এসেছে। বর্তমানে ভারতের সামগ্রিক সিএফআর ১.৩ শতাংশ রয়েছে। আর এই জায়গা থেকেই উদ্বেগ বাড়ছে।

পরিস্থিতি কোনদিকে?

পরিস্থিতি কোনদিকে?

প্রসঙ্গত, এক নামী সংবাদমাধ্যমের কয়েকটি সমীক্ষামূলক পরিসংখ্যান বলছে, কোভিডের দ্বিতীয় স্রোতের মধ্যে 'ডেথ ট্র্যাজেক্টরি' ও 'কেস ট্র্যাজেক্টরি' কার্যত একই ছিল মার্চের প্রথম সপ্তাহের দিকে। এরপর থেকে পরিস্থিতি পাল্টা তে থাকে। এরপর থেকে দেখা যায়, মৃত্যু অঙ্ক বেশ বাড়-বাড়ন্তের দিকে।

দ্বিতীয় স্রোতে কী দেখা যাচ্ছে?

দ্বিতীয় স্রোতে কী দেখা যাচ্ছে?

দ্বিতীয় স্রোতের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সিএফআর (কেস ফ্যাটালিটি রেট) ফের বাড়তে শুরু করেছে। দেখা যাচ্ছে যে, মার্চের ৮ তারিখের যে সপ্তাহ সেই সময় ১.১ শতাংশ কোভিড রোগীর পরিণতি হয় মৃত্যুতে। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে, করোনা পরিস্থিতিতে ভারতের বুকে দ্বিতীয় কোভিড স্ট্রেইন কতটা ভয়াবহ , তা নিয়ে।

মৃত্যু নিয়ে কেন বাড়তে পারে চিন্তা, বাস্তব পরিস্থিতি কী?

মৃত্যু নিয়ে কেন বাড়তে পারে চিন্তা, বাস্তব পরিস্থিতি কী?

কোভিড মোকাবিলার ক্ষেত্রে একদিকে রয়েছে পরিসংখ্যান অন্যদিকে রয়েছে বাস্তব অবস্থা। যে সংখ্যক কোভিড কেস দৈনিক গ্রাফে দেওয়া হচ্ছে, তাঁদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা করা যেতে পারে। এরপর আক্রান্তের অঙ্ক বাড়লেই হাসপাতালে বেড পাওয়া নিয়ে আশঙ্কা আরও বাড়বে। বহু জায়গা থেকেই অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যুর খবর ইতিমধ্যেই আসতে শুরু করেছে। ফলে মৃত্যুর হার নিয়ে বাস্তব ছবি ভারতে কোথায় গিয়ে দাঁড়াবে সেদিকে নজর সকলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+