Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আদানিকে নিয়ে তথ্য গোপন সেবির! সুপ্রিমকোর্টে অভিযোগ হিন্ডেনবার্গ মামলার আবেদনকারীর

Hindenburg Row: আদানি-হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ। মামলায় এক আবেদনকারী অভিযোগ করেছেন, বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তথ্য গোপন করছে। এখানের শেষ নয়, তারা (সেবি) শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে চাপা দিয়েছে বলেও অভিযোগ করেছেন ওই ব্যক্তি।

সুপ্রিম কোর্টের সামনে দাখিল করা হলফনামায় আবেদনকারী বলেছেন যে ওভার ইনভয়েসিং মামলায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত চলাকালীন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলেজেন্স ২০১৪ সালে সেবি চেয়ারপার্সনকে সতর্ক করে চিঠি পাঠিয়েছিল। বার্তা সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী এই গ্রুপ বিদ্যুতের সরঞ্জাম আমদানিতে অতিরিক্ত মূল্যায়নের পদ্ধতি ব্যবহার করে শেয়ার বাজারে কারসাজি করেতে পারে বলে অভিযোগ করা হয়েছে।

Supreme Court

হলফনামায় দাবি করা হয়েছে, যে চিঠির সঙ্গে একটি সিডি রয়েছে, যেখানে ২৩২৩ কোটি টাকা চুরির প্রমাণ এবং ডিআরআইয়ের তদন্ত করা মামলার দুটি নোট রয়েছে। হলফনামায় আরও বলা হয়েছে, ডিআরআই-এর মুম্বই জোনাল ইউনিট থেকে আরও নথি পাওয়া যেতে পারে।

আবেদনকারী হলফনামায় বলেছেন, সেবে শুধুমাত্র আদালতের গুরুত্বপূর্ণ তথ্যকে চাপা দেয়নি, ডিআরআই-এর সতর্কতা নিয়েও কোনও ব্যবস্থা নেয়নি। আদানির তদন্ত করতে গিয়ে সেখানে সেবির স্বার্থের দ্বন্দ্বও প্রকাশ হয়ে পড়েছে।

হলফনামায় বলা হয়েছে, সেবির কর্পোরেট গভর্ন্যান্স কমিটির সদস্য, যাঁর ওপদে ইনসাইডার ট্রেডিং-এর মতো অপরাধের তদন্ত করার ভার রয়েছে, তাঁর মেয়েরে সঙ্গে আদানির ছেলের বিয়ে হয়েছে। ফলে এখানেই স্বার্থের সংঘাত সুষ্পষ্ট। আবেদনকারী হলফনামায় বলেছেন, সেবির ২৪ টি তদন্ত প্রতিবেদনের মধ্যে পাঁচটি তে আদানি গ্রুপের কোম্পানির বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের তরফে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের মূল্যে জালিয়াতি-সহ বিভিন্ন অভিযোগ করা হয়। তারপরেই আদানি গোষ্ঠীর শেয়ারের দামে ব্যাপক হ্রাস হয়। শীর্ষ আদালতের তরফে তখন সেবিকে অভিযোগগুলি খতিয়ে দেখতে এবং ফলাফল জমা দিতে বলেছিল।

সম্প্রতি সেবির তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে, তারা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দুটি ছাড়া সবকটিতেই তদন্ত শেষ করেছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে সেবি বলেছে, ২৪ টি বিষয়ে তারা তদন্ত করেছে। তার মধ্যে ২২ টির ফল চূড়ান্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+