ড্রাগ সিন্ডিকেটের ভয় কাঁপছেন হানিপ্রীত, তদন্তে সহযোগিতা করতে রাজি তিনি
পঞ্জাব ও হরিয়ানার ড্রাগ সিন্ডিকেটের কাছ থেকে তাঁর প্রাণসংশয়ের আশঙ্কা রয়েছে, দিল্লি হাইকোর্টে জামিনের আবেদনে এমনটাই জানিয়েছেন হানিপ্রীত
পঞ্জাব ও হরিয়ানার ড্রাগ সিন্ডিকেটের কাছ থেকে তাঁর প্রাণসংশয়ের আশঙ্কা রয়েছে। দিল্লি হাইকোর্টে জামিনের আবেদনে এমনটাই জানিয়েছেন হানিপ্রীত। এমনকী তিনি পুলিশি তদন্তে সহযোগিতা করতেও রাজি বলে আগাম জামিনের আর্জিতে জানিয়েছেন হানিপ্রীত। আবেদনে বলা হয়েছে, হানিপ্রীত একজন সিঙ্গল মহিলা এবং তিনি আইনকে সম্মান করেন।

হানিপ্রীতের আইনজীবী প্রদীপ আর্য জানিয়েছিলেন, সোমবার লাজপত নগরে তাঁর অফিসে এসেছিলেন হানিপ্রীত। এই বক্তব্যর পরই দিল্লিতে হানিপ্রীতের তল্লাশি বাড়িয়েছে পুলিশ। প্রদীপ আর্যের অফিসের বাইরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভু ফুটেজে বোরখা পরিহিত এক মহিলাকে চিহ্নিত করা হয়েছে। তবে এই মহিলাই হানিপ্রীত কিনা সেবিষয়ে নিশ্চিত নয় পুলিশ।
হানিপ্রীতের জামিনের আবেদনের শুনানি দিল্লি হাইকোর্টে কেন হবে, এদিন তাঁর আইনজীবীকে এই প্রশ্নও করেন বিচারপতি। জবাবে প্রদীপ আর্য বলেন, দিল্লিকে হানিপ্রীতের একটি বাড়ি আছে। ফলে দিল্লি হাইকোর্টে তাঁর আবেদন করতে বাধা কোথায়।
এদিকে মঙ্গলবারই দিল্লির গ্রেটার কৈলাশ এলাকা ডেরা সাচা সৌদার একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। হাতে রীতিমত হানিপ্রীতের নামে গ্রেফতারি পরোয়ানা হানা দেয় হরিয়ানা পুলিশ। তবে গত কিছুদিনের মধ্যে হানিপ্রীত বা আদিত্য ইনসান সেখানে আসেননি বলেই অনুমান পুলিশের।












Click it and Unblock the Notifications