উৎসবের মাঝেও ভাসল মুম্বই, বন্ধ স্কুল কলেজ, সতর্কতা জারি পুরসভার

এখনও গণেশ চতুর্থীর উৎসবের আমেজ কাটেনি। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করছে দর্শনার্থীরা। এরই মাঝে প্রবলবর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী। গতকাল থেকে শুরু হয়েছে বর্ষণ।

এখনও গণেশ চতুর্থীর উৎসবের আমেজ কাটেনি। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করছে দর্শনার্থীরা। এরই মাঝে প্রবলবর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী। গতকাল থেকে শুরু হয়েছে বর্ষণ। লাগাতার বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা জারি করেছে বৃহন্মুম্বই পুরসভা। স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

উৎসবের মাঝেও ভাসল মুম্বই, বন্ধ স্কুল কলেজ, সতর্কতা জারি পুরসভার

আবহাওয়া দফতর আজ দিনভর প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে। সেটা শোনার পর থেকেই ত‌ৎপর পুরসভা। একাধিক জায়গায় সতর্কতা মূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। শহরের একাধিক জায়গায় রাতভর বৃষ্টিতে জল জমে গিয়েছে। তার জেরে একাধিক রাস্তা জলমগ্ন। যান চলাচল অত্যন্ত ধীর গতিতে হচ্ছে।

জলমগ্ন বার্তা এবং এলাকা দিয়ে যাতায়াত এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শহরের বাসিন্দাদের‌। কারণ খোলা মুখ নর্দমায় পড়ে এর আগে একাধিক দুর্ঘটনা ঘটেছে। শিশু মৃত্যুও হয়েছে।

হেল্পলাইন চালু করেছে পুরসভা। পথে ঘাটে সমস্যায় পড়লে বাসিন্দাদের সেখানে ফোন করে জানাতে বলা হয়েছে। হেল্পলাইন নম্বর ১৯১৬। সমুদ্রের পাড়ে যেতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+