বাইকে পিষে কিশোরীকে হত্যা, অভিযোগ নিতে অস্বীকার যোগীর পুলিসের
ফের যোগীর পুলিসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। উন্নাও ধর্ষণকাণ্ডের ঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল।
ফের যোগীর পুলিসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। উন্নাও ধর্ষণকাণ্ডের ঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। এবারও এই একই ঘটনা প্রকাশ্যে এলো। স্কুল ছাত্রীকে বাইকে পিষে হত্যার চেষ্টার অভিযোগ নিতে অস্বীকার করল পুলিস। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সুলতানপুরে। শুধু পুলিসই নয় স্থানীয় হাসপাতালের ডাক্তারও কিশোরীর চিকিৎসা করতে অস্বীকার করে বলে অভিযোগ।

গত ৮ অগস্টের ঘটনা। কিশোরী স্কুল থেকে বািড় ফিরছিল সেসময় মোটর বাইকে করে এসে তিন যুবক তাঁকে উত্যক্ত করতে শুরু করে। কিশেরীকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে। ছাত্রী চিৎকার করলেও লোকজন জমা হয়ে যায়। ভয়ে তিন যুবক সেখান থেকে পালিয়ে গেলেও কিশোরীকে ধাওয়া করতে থাকে। বাড়ি থেক ৫০০ মিটার দূরে তার ফের কিশোরীকে ঘিরে ধরে। তাকে ধাক্কা মেরে ফেল মাথার উপর দিয়ে বাইক চালিয়ে দেয়। স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছাত্রীর ঠাকুরদা জানিয়েছেন তাঁরা লম্বুহা থানা অভিযোগ জানাতে গেলে পুলিস নিতে অস্বীকার করে। পরে ১১ অগস্ট পুলিস অভিযোগ জমা নেয়।
গত ১৪ অগস্ট কিশোরী মারা যায়। পরিবারের লোকেরা অভিযোগ করেছেন লখনউয়ের সরকারি হাসপাতাল তার চিকিৎসা করতে চায়নি। বাধ্য হয়ে কিশোরীকে নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তাঁরা। এই টানা পোড়েনে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications