হিজাব বিতর্কের মধ্যেই আজ থেকে কর্ণাটকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল খুলল, বিদ্যালয়ে প্রবেশ পড়ুয়াদের
হিজাব বিতর্কের মধ্যেই আজ থেকে কর্ণাটকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল খুলল, বিদ্যালয়ে প্রবেশ পড়ুয়াদের
কর্ণাটকে হিজাব বিতর্ক চলছে। আর তার মধ্যেই সোমবার থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল গুলি আবারও খোলা হয়েছে। রবিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই স্কুলগুলি পুনরায় খোলার কথা ঘোষণা করেছেন। আজ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুলে প্রবেশ করবেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী কী জানালেন
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই জানান, 'সোমবার থেকে আবারও দশম শ্রেণী পর্যন্ত স্কুল গুলি খুলবে। আমি ডিসি, এসপি ও স্কুল প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছি যাতে তাঁরা শান্ত ভাবে সব কাজ করেন। পরিস্থিতি আগে ভালো ভাবে পর্যালোচনা কড়া হোক তারপর আবার উঁচু ক্লাস এবং কলেজগুলির খোলা হবে।' তিনি আরও বলেন, রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে পিইউসি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয় হিজাব বিতর্ক
চলতি বছরের জানুয়ারি মাসে উড়ুপি জেলায় হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয়। সেই সময় উড়ুপি জেলায় সরকারি গার্লস পিইউ কলেজের কিছু পড়ুয়া হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু করেন। কারণ তাঁদের হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। সেই নিয়ে অশান্ত কর্ণাটক।

প্রধান বিচারপতি কী জানিয়েছিলেন
একদল পড়ুয়া হিজাব পরে কলেজে এসেছিল। টিচাররা তাদে হিজাব না পরে আসার জন্য বলেন। আর তা নিয়ে শুরু হয় উত্তেজনা। ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা আগে জানিয়েছিলেন, 'কর্ণাটক হাইকোর্টের অনেক আগে এই মামলার শুনানি করা উচিত ছিল।' যদিও সোমবার হাইকোর্টে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। তবুও জায়গায় জায়গায় বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা। একদল পড়ুয়াও কলেজের ভিতর ঢুকে হিজাব নিয়ে বিক্ষোভ করেন। হিজাবের ঘটনা নিয়ে অশান্ত হয়ে আছে কর্ণাটক।

বিক্ষোভ হয় অনেক জায়গায়
কর্ণাটকের হিজাব ইস্যু নিয়ে কর্ণাটক ছাড়াও দেশের অনেক রাজ্যে প্রতিবাদ করতে দেখা অনেক মানুষকে। মহারাষ্ট্রও কিন্তু বিক্ষোভ থেকে বাদ যায়নি। মহারাষ্ট্রের মালেগাঁওয়েতে হয়। দিল্লি,পশ্চিমবঙ্গ, পুনে পদুচেরি ছাড়াও অন্যান্য জায়গায় হিজাব বিক্ষোভ হয়। মদ্যপ্রদেশে অনেক পড়ুয়ারা হিজাব পরে ক্রিকেট ও ফুটবল খেলে হিজাবের ঘটনায় প্রতিবাদ জানায়।

সাংসদ কী জানিয়েছিলেন
হিজাবের ঘটনা নিয়ে ফের বিতর্ক উসকে দিলে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি, তিনি বলেন, 'হিজাব পরা মেয়ে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। হিজাবের ঘটনা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও টুইট করেছেন।












Click it and Unblock the Notifications