৩১ মার্চ পর্যন্ত বাতিল নোট জমা নেওয়ার কথা কেন রাখা হল না, কেন্দ্র ও RBIকে প্রশ্ন শীর্ষ আদালতের
৩১ মার্চ ২০১৭ পর্যন্ত বাতিল ৫০০ ও ১০০০ টাকা জমা নেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কেন রাখা হল না? সোমবার কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটি নোটিশ ইস্যু করে জানতে চাইল শীর্ষ আদালত
নয়াদিল্লি, ৬ মার্চ : ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত বাতিল ৫০০ ও ১০০০ টাকা জমা নেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কেন রাখা হল না? সোমবার কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটি নোটিশ ইস্যু করে জানতে চাইল শীর্ষ আদালত।[৫০০ ও হাজার টাকার নোট বন্ধ করে কী কেরামতি করলেন মোদী? জেনে নিন]
৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ৩০ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত যারা বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে পারেননি তারা নির্দিষ্ট তারিখের পর থেকে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত আরবিআই-তে গিয়ে টাকা জমা দিতে পারবেন।[৩১ মার্চের পরও ১০টির বেশি বাতিল নোট থাকলে শাস্তি, ক্যাবিনেটে পাস অর্ডিন্যান্স]

কিন্তু আরবিআই অফিসে টাকা জমা দিতে গিয়ে মাথায় হাত পড়ে মানুষের। তাদেরকে জানানো হয় এই পরিষেবা একমাত্র প্রবাসী ভারতীয়দের জন্য পাওয়া যাচ্ছে। কিংবা যাঁরা নোট বাতিলের এই ৫০ দিনের সময়সীমার মধ্য ভারতে ছিলেন না তাদেরকেই শুধু এই সুবিধা দেওয়া হচ্ছে।[বাতিল নোটের ৮০ শতাংশই জমা পড়েছে ব্যাঙ্কে, নোট বাতিলের সাফল্য নিয়ে উঠছে প্রশ্ন]
কেন প্রথমে এক কথা বলে ফের কোনও নির্দেশিকা ছাড়াই নিজেদের অবস্থান থেকে সরে এল কেন্দ্রীয় সরকার ও আরবিআই তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। এই ঘটনায় জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ।[নোট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের তোপে কেন্দ্র, বৈধতা নির্ণয়ে ৯টি প্রশ্ন আদালতের]
কারণ ইতিমধ্যেই ক্যাবিনেটে একটি অধ্যাদেশ পাস হয়েছে, যেখানে বলা হয়েছে ৩১ মার্চের পরও ১০টির বেশি বাতিল নোট থাকলে বিশাল পরিমাণ অঙ্ক জরিমানা হতে পারে। সেক্ষেত্রে যারা আরবিআই অফিসে টাকা জমা করাতে গিয়ে করাতে পারেননি তাদের কাছে বাতিল নোট রয়েই গিয়েছে। এদিকে তা ব্যাঙ্কে জমা দেওয়ারও উপায় নেই, ফলে এখন কী করণীয় তা বুঝতে পারছেন না অনেকেই। শীর্ষ আদালতের হস্তক্ষেপই একমাত্র আশা তাদের কাছে।












Click it and Unblock the Notifications