সেনায় মহিলা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে ফের সরব আদালত, কেন্দ্রকে 'সুপ্রিম' নির্দেশ
সেনায় মহিলা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে ফের সরব আদালত, কেন্দ্রকে 'সুপ্রিম' নির্দেশ
এক মাসের সময়সীমা কেন্দ্রকে দিল সুপ্রিম কোর্ট। এই এক মাসের মধ্য়ে সেনায় মহিলা অফিসারদের কমিশন দেওয়ার নির্দেশ কেন্দ্রকে দিয়েছে আদালত। এসএসসি মহিলা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে এদিন এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এর আগে, কেন্দ্র আদালতের থেকে ৬ মাসের সময়সীমা চেয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে এদিন আদালত সাফ জানায় যে, ৬ মাস নয়, মাত্র এক মাসের মধ্যেই আদালতের নির্দেশ মেনে মহিরা অফিসারদের স্থায়ী কমিশন দিতে হবে।
এর আগে, ১৭ ফেব্রুয়ারি শীর্ষ আদালত জানায় যে মহিলা অফিসারদের সেনায় স্থায়ী কমিশন ও কমান্ড দিতে হবে। সেখানে সাফ বার্তায় কেন্দ্রকে আদালত বলে যে, লিঙ্গবৈষম্য দূর করতে সেনায় মহিলা অফিসারদের কমিশনের ব্যবস্থা কেন্দ্রকে করতে হবে।
এদিকে, করোনার জেরে দেশে লকডাউন বহু কাজই স্থগিতাবস্থায় রয়েছে। সেই পরিস্থিতি সামনে রেখে , এদিন কেন্দ্র আদালতকে জানিয়েছিল যে করোনার জেরে , মহিলা অফিসারদের স্থায়ী কমিশন দিতে একটু সময় লাগছে। এজন্য কেন্দ্রকে ৬ মাস সময় দেওয়া হোক। সেই আবেদন খারিজ করে ১ মাসের সময়সীমা কেন্দ্রকে দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications