রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
রাজীব কুমারকে নিয়ে দুই সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে সিবিআই ডিরেক্টরকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সারদা মামলায় প্রমাণ লোপাট ও তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করেছে সিবিআই। বিধাননগর পুলিশের দায়িত্বে, পরে সারদা মামলার জন্য তৈরি বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে ও কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর সারদা মামলার বহু রেকর্ড রাজীব কুমার নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ।

সেই অভিযোগের স্বপক্ষে দুই সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে সিবিআই ডিরেক্টরকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরের শুনানি হবে আগামী ২৬ মার্চ।
সারদা মামলায় রাজীব কুমারকে জেরা করতে কলকাতায় গেলে সিবিআই বাধা পায়। তা নিয়ে কেন্দ্র-রাজ্য ধুন্ধুমার বাঁধে। পরে সুপ্রিম কোর্টে সিবিআই এর আবেদনে সাড়া দিয়ে রাজীবকে জেরার মুখোমুখি হতে বলেছে আদালত।
সেইমতো শিলংয়ে পরপর পাঁচদিন রাজীব কুমারকে জেরা করে সূত্র উদ্ধারের চেষ্টা করেছে সিবিআই। তাঁকে তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষের সামনে বসিয়ে জেরাও করা হয়েছে। পরে কুণাল ও রাজীব দুজনকেই ছেড়ে দেয় সিবিআই। সেখান থেকে ফিরে কলকাতা পুলিশ কমিশনারের পদ খুইয়েছেন রাজীব।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications