এটিএম থেকে টাকা তোলার দৈনিক সীমা অর্ধেক করে দিল এসবিআই
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং সংস্থা এসবিআই এটিএম থেকে দৈনিক টাকা তোলার পরিমাণ একেবারে অর্ধেক করে দিল।
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং সংস্থা এসবিআই এটিএম থেকে দৈনিক টাকা তোলার পরিমাণ একেবারে অর্ধেক করে দিল। এতদিন ৪০ হাজার টাকা তোলা যেত। এবার তা কমে ২০ হাজারে নামিয়ে আনা হয়েছে।

আগামী ৩১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। বিভিন্ন জায়গা থেকে আসা আর্থিক দুর্নীতির অভিযোগকে খতিয়ে দেখেই দৈনিক টাকা তোলার সীমা অর্ধেক করা হয়েছে বলে খবর। এর পাশাপাশি ডিজিটাল লেনদেন বা নগদহীন লেনদেনের বিষয়ে জোর দেওয়ার কথাও মাথায় রাখা হয়েছে।
গত অগাস্টে এসবিআইয়ের তরফে গ্রাহকদের এটিএম তথা ডেবিট কার্ড পুরনো থাকলে তা বদলে ম্যাগনেটিক চিপ দেওয়া কার্ড নিতে আবেদন করা হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে তা করতে হবে বলে নির্দেশও দেওয়া হয়েছে।
আরবিআইয়ের নির্দেশ মেনেই এই ব্যবস্থা শুধু এসবিআই নয়, সব ব্যাঙ্ক গ্রহণ করতে চলেছে। যাতে ডেবিট ও ক্রেডিট কার্ডের জালিয়াতি রোখা যায়।
এটিএম কার্ডে চিপ লাগানো থাকলে স্কিমিং ও হারানো কার্ড খুঁজে পেতে বা জালিয়াতি হলে তা সহজেই জানা যাবে। কলকাতায় কয়েক মাস আগে এটিএম জালিয়াতি ও স্কিমিংয়ের জেরে হইচই পড়ে গিয়েছিল। দেশের অন্য কয়েকটি রাজ্যেও জালিয়াতির খবর মিলেছিল। তা ঠেকাতেই পরে ব্যাঙ্কিং সংস্থাগুলি উদ্যোগী হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications