কর্মীদের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম' চালু করল এসবিআই
দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই তার কর্মীদের জন্য চালু করল 'ওয়ার্ক ফ্রম হোম' নীতিতে কাজের সুযোগ। যার ফলে এসবিআই ব্যাঙ্ক কর্মীরা এবার থেকে বাড়িতে থাকলেও দফতরের কাজ সামলাতে পারবেন।
নয়াদিল্লি, ৮ মার্চ : দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই তার কর্মীদের জন্য চালু করল 'ওয়ার্ক ফ্রম হোম' নীতিতে কাজের সুযোগ। যার ফলে এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীরা এবার থেকে বাড়িতে থাকলেও দফতরের কাজ সামলাতে পারবেন।
সূত্রের খবর , এই 'ওয়ার্ক ফ্রম হোম' নীতিতে কাজের ফলে মোবাইল ফোন ব্যাবহার করে কোনও প্রয়োজনীয় কাজ বাড়িতে বসে করে ফেলতে পারবেন এসবিআই কর্মীরা। যার ফলে তড়িঘড়ি কোনও প্রয়োজনে তাঁদের দফতরে ছুটে যেতে হবে না।

মোবাইল প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডেটা অ্যাপ্লিকেশনের কাজকে নিয়ন্ত্রণ করাই এই কার্যপ্রক্রিয়া নীতির উদ্দেশ্য। খবর, গোটা এই প্রযুক্তিগত প্রক্রিয়াটির সমস্ত তথ্য 'ড্যাশবোর্ডের' মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। যাতে প্রক্রিয়াটিকে আরও উন্নত করা যায়।
সংবাদসংস্থা পিটিআই সূত্রের দাবি, এসবিআই জানিয়েছে ব্যাঙ্কের ক্রস সেল , মার্কেটিং, সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অভিযোগ সংক্রান্ত বিষয় ইত্যাদি সমস্ত দিক সুকৌশলে সামলানোর জন্য এই প্রক্রিয়া আবশ্যিক হয়ে পড়েছিল। এতে কর্মীদের কার্যগত উন্নতি ও কর্মদক্ষতারও উন্নতি হবে বলে মনে করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications