এসবিআই ফের কমাল সুদের হার, ফিক্সড ডিপোজিট ঘিরে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের

ফের একবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে এসবিআই কমতি করল সুদের হারে। এবার ফিক্সড ডিপোজিটের ওপর থেকে সুদের হার কমিয়ে নিল এই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক। একনজরে দেখে নেওয়া যাক , এসবিআইয়ের সুদের হার কোনপথে গিয়েছে।

 এসবিআইয়ের সুদের হার

এসবিআইয়ের সুদের হার

এসবিআইয়ের আওতায় থাকা যে সমস্ত অ্যাকাউন্টে ফিক্সড ডিপোসিট রেট ১ থেকে ১০ বছরের মধ্যে রয়েছে , সেই অ্যাকাউন্টে কমতে চলেছে সুদের হার। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই মধ্যবিত্তের কপালে ফের ভাঁজ পড়েছে আশঙ্কার।

২ কোটির নিচে আমানতে কোপ

২ কোটির নিচে আমানতে কোপ

যে সমস্ত অ্যাকাউন্টে ২ কোটির নিচে আমানত রয়েছে সেখানেই কমেছে সুদের হার। জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে এই নতুন সুদের হার কার্যকরী হয়ে গিয়েছে। মোট ১৫ বেসিস পয়েন্ট হারে ফিক্সড ডিপোসিটে কোপ ফেলেছে এসবিআই।

 সুদের হার সংক্রান্ত তথ্য

সুদের হার সংক্রান্ত তথ্য

এসবিআই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ বছরের মধ্যে যে আমানত ম্যাচিউর করছে সেখানে সুদের হার ৬.১ শতাংশ হয়েছে, যা আগে ছিল ৬.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য ওই হার দাঁড়িয়েছে ৬.৭৫ শতাংশ যা আগে ছিল ৬.৬০ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+