রেল স্টেশনে উর্দুর জায়গায় সংস্কৃতে লেখা হবে এলাকার নাম! বিজেপির সরকারের নির্দেশিকা ঘিরে চাঞ্চল্য
রেল স্টেশনে উর্দুর জায়গায় সংস্কৃতে লেখা হবে এলাকার নাম! বিজেপির সরকারের নির্দেশিকা ঘিরে চাঞ্চল্য
স্টেশনের নাম হিন্দি বা স্থানীয় ভাষায় লেখার পাশাপাশি, বহু স্টেশনেই ইংরেজি বা কখনও উর্দুতে লেখা থাকতে দেখা গিয়েছে। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতেও সেরকমই দেখা গিয়েছে। স্টেশনের নাম সেখানে হিন্দি, ইংরেজি ও উর্দুতে দেখা গিয়েছে। কবে এবার স্টেশনের নামে এবার থেকে উর্দুর জায়গাটি সরিয়ে দেওয়া হবে। উর্দুর জায়গায় স্টেশনের নাম লেখা থাকবে সংস্কৃতে।

দেরাদুন, রুরকি, হরিদ্বারের মতো একাধিক স্টেশনে এবার থেকে স্টেশনের নাম লেখা থাকবে সংস্কৃতেও। সঙ্গে অবশ্যই থাকবে ইংরেজি ও হিন্দিতে নাম। জনা গিয়েছে, প্রথম হরিদ্বার স্টেশন থেকে এই নামের ভাষা বদলের কাজ শুরু হবে। পরবর্তীকালে , দেরাদুন সহ উত্তরাখণ্ডের একাধিক জায়গায় এই নাম বদলের কাজ হবে।
প্রসঙ্গত, ভারতীয় রেল বিভাগের একটি নির্দেশিকা অনুযায়ী , দেশের বিভিন্ন প্রান্তের স্টেশনের নাম প্রথমত হিন্দি, ইংরেজির পর আরও একটি 'দ্বিতীয় ভাষায়' লেখা থাকতে হবে। আর সেই 'দ্বিতীয় ভাষা' হিসাবে সংস্কৃতকে বেছে নিয়েছে উত্তরাখণ্ডের সরকার। উত্তরাখণ্ডে সরকারিভাবে সংস্কৃতকেই দেওয়া হয়েছে দ্বিতীয় ভাষার তকমা।
-
নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার -
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে -
নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের, ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য গঠিত হবে নতুন উন্নয়ন পর্ষদ -
হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কারগুলিকে আনতে 'সেফ প্যাসেজ' দিক ইরান, আলোচনায় বিদেশমন্ত্রক -
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে পদক্ষেপ! ইমপিচমেন্টের চিঠিতে ইতিমধ্যে সই ১৯৩ জন সাংসদের -
রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ২ দফায়, খবর কমিশন সূত্রে -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাথমিক তদন্তে আমেরিকার দিকেই আঙুল -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের












Click it and Unblock the Notifications