কাসভের জন্যও এত নিরাপত্তার ব্যবস্থা ছিল না, বিদ্রোহীদের কটাক্ষ সঞ্জয় রাউতের
কাসভের জন্যও এত নিরাপত্তার ব্যবস্থা ছিল না, বিদ্রোহীদের কটাক্ষ সঞ্জয় রাউতের
সোমবার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আস্থা ভোটের ঠিক আগে যেন নিভে যাওয়ার আগে গর্জে উঠলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। বিদ্রোহী বিধায়কদের কটাক্ষ করে তিনি বলেন, কাসভেরও এত নিরাপত্তার ব্যবস্থা ছিল না।

বিদ্রোহীদের নিরাপত্তা নিয়ে কটাক্ষ রাউতের
ঠিক একদিন আগে আদিত্য ঠাকরে বিদ্রোহী বিধায়কদের নিরাপত্তার সঙ্গে কাসভের তুলনা করেছিলেন। সেই সুর শোনা গেল শিবসেনার মুখপাত্রের গলায়। সঞ্জয় রাউত বলেন, বিজেপি ও শিন্ডের মধ্যে জোট একটা অস্থায়ী ব্যবস্থা। এই জট কোনওদিন জনগণের কাছে পৌঁছতে পারবে না। মুম্বই পৌঁছনোর পর বিদ্রোহী বিধায়কদের যা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তা কাসভেরও ছিল না। বিদ্রোহীদের কটাক্ষ তিনি করে বলেন, 'আপনারা কীসের জন্য এত ভয় পেয়েছেন?' পাশাপাশি তিনি বলেন, 'আমাদের দলকে এভাবে দুর্বল করা যাবে না। আমরা ক্ষমতায় আছি বলে শক্তিশালী নয়। আমরা শক্তিশালী বলে ক্ষমতায় আছি। অনেকে আমাদের দলে যোগ দেন। অনেকে আবার বাইরের শক্তির জন্য আমাদের দল ছেড়ে দেন। আমরা মানুষের কাছে যাবো। দলের জন্য নতুন কর্মী ঠিক খুঁজে বের করব।'

বিদ্রোহীদের নিরাপত্তা নিয়ে কটাক্ষ আদিত্য ঠাকরের
রবিবার বিদ্রোহীদের নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেন আদিত্য ঠাকরে। তিনি বলেন, '২৬/১১ মুম্বইয়ের হামলায় জঙ্গি কাসভের ক্ষেত্রেও এধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। আপনারা কীসের ভয় পাচ্ছেন? কিছু বিধায়ক পালিয়ে যেতে পারে বলে আপনারা ভয় পাচ্ছেন?' পাশাপাশি তিনি বলেন, 'আজকে বিদ্রোহী বিধায়করা আমাদের চোখের দিকে চোখ রাখতে পারেননি। আপনারা কতদিন এক হোটেল থেকে অন্য হোটেলে ঘুরে বেড়াবেন? আপনাদের বিধানসভায় যেতে হবে। সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়াতে হবে।

বিধানভবনে সেনা বিধায়কদের পার্টি অফিস সিল
বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার পর একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিধায়করা বিধানভবনে সেনা বিধায়কদের পার্টি অফিস সিল করে দেন। পার্টি অফিসের বন্ধ দরজায় একটি প্লাস্টিকের টেপ দিয়ে একটি কাগজ আটকে দেওয়া হয়। তাতে মারাঠি ভাষায় লেখা ছিল, 'শিবসেনা বিধানসভা দলের নির্দেশ অনুযায়ী অফিসটি বন্ধ রয়েছে।'
সোমবার নির্ধারিত সময়ে আস্থা ভোট শুরু হয় বিধানসভায়। আস্থা ভোটে একনাথ শিন্ডের জয় সময়ের অপেক্ষা ছিল। ২৮৬ টি ভোটের মধ্যে একনাথ শিন্ডে পান ১৬৪টি ভোট। মহা বিকাশ আঘাদি জোট পান ৯৯টি ভোট। তিন জন বিধায়ক ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছিলেন।












Click it and Unblock the Notifications