১৪ দিনের প্যারোলে মুক্ত সঞ্জয় দত্ত
মুম্বই, ২৪ ডিসেম্বর: ১৪ দিনের প্যারোল নিয়ে বড়দিনের আগে বাড়ি ফিরলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বুধবার পুণের ইয়েরওয়াড়া জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের ভিড় এড়িয়ে সোজা বাড়ির পথ ধরেন তিনি।
১৯৯৩ সালে বেআইনি অস্ত্র রাখার দায়ে মামলা রুজু হয়েছিল সঞ্জয় দত্তের বিরুদ্ধে। বিচারে পাঁচ বছরের কারাবাস হয় তাঁর। দীর্ঘ টানাপোড়েনের পর ২০১৩ সালের ১৬ মে তিনি আত্মসমর্পণ করেন সুপ্রিম কোর্টের নির্দেশে। পুণের ইয়েরওয়াড়া জেলে তাঁকে স্থানান্তরিত করা হয়।

এর আগে ২০১৩ সালের মে এবং ২০১৪ সালের মে -মাসের মধ্যে ১১৮ দিন নানা কারণে প্যারোলে বাইরে বেরিয়েছিলেন সঞ্জয় দত্ত। বড়দিনের ছুটি অসুস্থ স্ত্রীয়ের সঙ্গে কাটাতে চান, এই মর্মে আবেদন করেছিলেন রাজ্য কারা দফতরের কাছে। নভেম্বরেই তাঁর আবেদন মঞ্জুর করা হবে বলে জানিয়েছিলেন কারা কর্তারা। সেই মতো গতকাল রাতে সঞ্জয় দত্তের আবেদন মঞ্জুর করা হবে।












Click it and Unblock the Notifications