Sampark smartshala-smart Block: উত্তরপ্রদেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রভূত উন্নতি যোগী আমলে

উত্তরপ্রদেশে শুরু হয়েছে 'সম্পর্ক স্মার্টশালা-স্মার্ট ব্লক' প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমেই অনেক স্কুলকে পুনরুজ্জীবিত করেছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে মৌলিক শিক্ষা তথা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রভূত উন্নতি করতে নয়া পরিকল্পনায় সফল তিনি। তিনি জানিয়েছেন, গত ছ-বছরে মৌলিক শিক্ষায় বড়ো লাফ দিয়েছে উত্তরপ্রদেশ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'সম্পর্ক স্মার্টশালা-স্মার্ট ব্লক' প্রকল্প চালু করে তিনি রাজ্যের স্কুলগুলিতে এলইডি টিভি ও শিক্ষার কিট সরবরাহ করার ব্যবস্থা করেছেন। সরকারি স্কিমগুলির সাফল্যে ব্যক্তিগত অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

yogi adityanath

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার জানান, গত ছয় বছরে যে সমস্ত স্কুল বন্ধ হওয়ার পথে ছিল, তাদের অনেক স্কুলকে পুনরুজ্জীবিত করা হয়েছে। নতুন প্রযুক্তির সমন্বয়ে ভবন নির্মাণ, পরিকাঠামো এবং পাঠদানের মান উন্নত করা হয়েছে। সরকারি প্রাথমিক ও জুনিয়র উচ্চ বিদ্যালয়গুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, ২০১৭ সালের আগে এই স্কুলগুলির অবস্থা করুণ ছিল। কিন্তু বিজেপি সরকার আসার পর ধীরে ধীরে তা উন্নীত হতে শুরু করে। তিনি গোরখপুরের যোগীরাজ বাবা গম্ভীরনাথ অডিটোরিয়ামে মৌলিক শিক্ষা বিভাগ এবং সম্পর্ক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে 'সম্পর্ক স্মার্টশালা-স্মার্ট ব্লক' প্রকল্প চালু করার পরে একটি সমাবেশে ভাষণ দেন।

তিনি ঘোষণা করেন, এই কর্মসূচির অংশ হিসেবে গোরখপুর শহরে ৫৮টি জুনিয়র হাইস্কুল এবং চরগাওয়ান ব্লকের ৬৮টি প্রতিষ্ঠানে এলইডি টিভি এবং গণিত ও ইংরেজি ভাষা শেখানোর জন্য লার্নিং কিট দেওয়া হবে। তিনি সম্পর্ক ফাউন্ডেশনের একটি ম্যাগাজিনও প্রকাশ করেন।

যোগী আদিত্যনাথ বলেন, শিক্ষা হল ব্যক্তিত্ব বিকাশের চাবিকাঠি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২.৫৬ লক্ষ সরকারি প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলে ১.৩৪ কোটি শিক্ষার্থী ভর্তি হয়েছে।এই স্কুলগুলিতে শিক্ষকের অভাব দেখা দিয়েছিল। বিজেপি সরকার আসবাবপত্র, খেলার মাঠ, বাথরুম, স্মার্ট ক্লাস এবং পানীয় জল সরবরাহের পাশাপাশি ১.৬৫ লক্ষ শিক্ষক নিয়োগ করেছে।

যোগী বলেন, করোনা মহামারী স্কুল শিক্ষাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার জন্য শিশুদের শিক্ষা নিরবচ্ছিন্নভাবে চলছে। ডাবল-ইঞ্জিন সরকারের ভর করে সাধারণ মানুষ, দরিদ্র এবং দুর্বল শ্রেণির জন্য পরিষেবা প্রদান করা হচ্ছে উত্তরপ্রদেশ।

তিনি বলেন, আরো ভালো স্বাস্থ্য সুবিধা প্রদানের প্রতি সংবেদনশীল তাঁর সরকার। গোরখপুরের ছাত্র সংঘ চৌরাহার কাছে নবনির্মিত নতুন আনন্দ লোক হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, "সরকারি পরিকল্পনার সাফল্যের জন্য ব্যক্তিগত অংশগ্রহণ অপরিহার্য। আয়ুষ্মান স্বাস্থ্য স্কিমে ৫০ কোটি দরিদ্র মানুষ ভালো হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+