হিট অ্যান্ড রান মামলা : জেলযাত্রা আসন্ন সলমন খানের?
মুম্বই, ৪ ডিসেম্বর : হিট অ্যান্ড রান মামলায় বড় বিপদে পড়তে চলেছেন বলিউড সুপারস্টার সলমন খান। ইঙ্গিত আপাতত তেমনই। [সলমন খানের পাঁচ বছরের সাজা ঘোষণা করল আদালত]
গত মে মাসে সলমন খানকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই সাজা অনুযায়ী সলমনকে জেলে পাঠানোর ব্যাপারে বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন সরকারি আইনজীবীরা। বৃহস্পতিবার আদালতে আইনজীবীরা সলমনের বিরুদ্ধে আবেদন জানান। [২০০২-২০১৫ : হিট অ্যান্ড রান মামলার টাইম লাইন]

সরকারি কৌঁসুলি সন্দীপ শিন্ডে জানান, ২০০২ সালে ঘটনার দিন সলমন খান মদ্যপ ছিলেন এবং গোটা ঘটনার জন্য একমাত্র তিনিই দায়ী। [সলমন খানের সাজা ঘোষণায় বলিউডের প্রতিক্রিয়া]
সলমনের আইনজীবী গোটা ঘটনাকেই সাজানো বলে ব্যাখ্যা করলেও সরকারি কৌঁসুলি নিম্ন আদালতের রায়কে সঠিক বলে দাবি করেছেন। সলমনের বিপদ বাড়তে পারে কারণ বম্বে হাইকোর্টের বিচারপতি এআর জোশী যিনি এই মামলার দায়িত্বে রয়েছেন, খুব তাড়াতাড়ি এই মামলায় নির্দেশ দেবেন। [কোন বলি তারকারা নেশার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন]
এইবছরের মে মাসে হিট অ্যান্ড রান মামলায় সলমন খানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা শুনিয়েছিল মুম্বইয়ের নিম্ন আদালত। তার বিরুদ্ধেই হাইকোর্টে আপিল করেন সলমন খান। [সলমন ছাড়াও আর কোন বলিউড স্টার মামলায় জড়িয়েছেন]
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications