"আমার কম কথা বলা উচিত", ধর্ষণ মন্তব্যের বিতর্কের পর বললেন সলমন!
মাদ্রিদ, স্পেন , ২৪ জুন : ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত কয়েকদিনই খবরের শিরোনামে রয়েছেন জনপ্রিয় বলিউড তারকা সলমন খান। 'নিজেকে ধর্ষিতা মহিলাদের মতো মনে হত' সলমনের এই মন্তব্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, সলমনের বাবা সলিম খানও ছেলের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তবুও এই বিষয় নিয়ে কম জলঘোলা হচ্ছে না।['নিজেকে ধর্ষিতার মতো মনে হতো' বিতর্কিত মন্তব্যে সলমনকে নোটিশ জাতীয় মহিলা কমিশনের]

সম্প্রতি স্পেনের মাদ্রিদে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনীতে মজার ছলে সলমন বলেন, "আমি বেশি কথা বলব না, কারণ এখন আমি যত কম কথা বলব ততই ভাল।" [ধর্ষণ নিয়ে মন্তব্য : সলমনকে খোলা চিঠিতে তুলোধোনা এক ধর্ষিতার]
উল্লেখ্য সুলতান ছবির প্রচারে শনিবার মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে বসে একাধিক মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন সলমন। 'কুস্তির দৃশ্য় অভিনয় করা কতটা শক্ত এই ছবিতে' প্রশ্নের উত্তর দিতে গিয়ে সলমন বলেন, "ওই ৬ ঘন্টা অভিনয় করার সময় অনেকবার অন্যদের তোলা আছাড় মেরে ফেলা মাটিতে এসব করতে হয়েছে আমাকে। কাজটা কঠিন কারণ আমাকে ১২০ কিলো ওজনের এক ব্যক্তি ১০ বার ঘাড়ে তুলছিলাম আর ফেলছিলাম। বিভিন্ন কোণা থেকে দৃশ্যটি নেওয়া হচ্ছিল। আসল কুস্তিতে এই বিষয়গুলি তো আর এতবার হয় না। শুটিং শেষ করে যখন রিং থেকে বেরতাম, তখন মনে হতো যেন ধর্ষিত মহিলা হেঁটে যাচ্ছে।"












Click it and Unblock the Notifications