নাথুরাম গডসে 'দেশপ্রেমিক', মত বিজেপি সাংসদের, চাইলেন ক্ষমাও

ককক
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসেকে 'দেশপ্রেমিক' বলে বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এর জেরে বৃহস্পতিবার দফায় দফায় উত্তাল হয় লোকসভা ও রাজ্যসভা। চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চান তিনি।

উন্নাও থেকে বিজেপির টিকিটে নির্বাচিত সাক্ষী মহারাজ বলেন, "নাথুরাম গডসে একজন জাতীয়তাবাদী ছিলেন। মহাত্মা গান্ধী যতটা করেছেন দেশের জন্য, গডসের অবদানও ততটা।" এর পরই শুরু হয় বিতর্ক।

সাধ্বী নিরঞ্জনজ্যোতির বিতর্কিত মন্তব্যের পর তাঁর কথাতেও শুরু হয় শোরগোল। কংগ্রেস সাংসদ হুসেন দলওয়ালি বলেছেন, "মহারাষ্ট্রে নাথুরাম গডসের কথা স্মরণ করে শৌর্য দিবস পালন করা হয়েছে। সেখানে দুই বিজেপি বিধায়কও উপস্থিত ছিলেন।"

বিজেপির তরফে মুখতার আব্বাস নাকভি ও বেঙ্কাইয়া নাইডু বলেন, নাথুরাম গডসে 'জাতির জনক'-কে খুন করেছেন। এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না। তাই তাকে বন্দনা করার প্রশ্নই নেই। যারা করছে, ভুল করছে। এ বিষয়ে কেন্দ্র খোঁজখবর করবে।

পরে সাক্ষী মহারাজ বলেন, "যদি ভুল করে কিছু বলে থাকি, তা হলে কথা ফিরিয়ে নিচ্ছি। নাথুরাম গডসে দেশপ্রেমিক নয়। কখনও ছিল না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+