টানা তৃতীয়বারের জয়ের অপেক্ষায় গেরুয়া শিবির! শতাংশের নিরিখে ভোট বৃদ্ধির সম্ভাবনা কংগ্রেস-বিজেপির

নির্বাচনী বিশ্লেষকদের বেশিরভাগই বলছেন টানা তৃতীয়বার বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা। যদিও কংগ্রেস-সহ বিরোধীরা বলছে, গণনার আগে কাউন্টিং এজেন্টদের মনোবল ভেঙে দিতে এটা একরকমের মনস্তাত্ত্বিক চাপ।

এনডিএ ফেরার পূর্বাভাস অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়। এনডিএ ৩৫০-এর বেশি আসন জয় করতে পারে বলেও বুথ ফের সমীক্ষাগুলিতে বলা হয়েছে। পোল অফ দ্য পোলসে বলা হচ্ছে এনডিএ পেতে পারে ৩৩৯-৩৫৬ টি আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৫১-১৬৪ টি আসন। অন্যরা পেতে পারে ৩৩-৩৮ টি আসন।

cong bjp

একদিকে বিজেপি নেতারা আশাবাদী, এনডিএ জোট ৪১৫ পেরিয়ে যেতে পারে। অন্যদিকে কংগ্রেসই হোক কিংবা তৃণমূল, সবারই দাবি ইন্ডিয়া জোট এবার সরকার গঠন করবে। রাহুল গান্ধী দাবি করেছেন ২৯৫ আসন নিয়ে ক্ষমতা দখল করবে ইন্ডিয়া ব্লক।

তবে প্রাক ফলের বিশ্লেষণগুলি থেকে যে তথ্য উঠে এসেছে, তা কংগ্রেসের পক্ষে উৎসাহ ব্যাঞ্জকও বটে। সমীক্ষাগুলিতে বলা হচ্ছে, শতাংশের নিরিখে বিজেপি ও কংগ্রেস উভয়ের ভোট বৃদ্ধি পাবে। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি ও কংগ্রেস যথাক্রমে ৩৭.৪ ও ১৯.৫ শতাংশ ভোট পেয়েছিল।

এবার এই দুই দল পেতে পারে যথাক্রমে ৪০ ও ২৩ শতাংশ ভোট। তবে বিশ্লেষণগুলিতে এও বলা হয়েছে, কংগ্রেস ও বিজেপি, উভয়ের ভোট ৩-৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তবে এই গণনার ত্রুটি +/ - ৩.০৮ শতাংশের মতো।

বিশ্লেষণগুলিতে বলা হয়েছে, দুই দলের ভোট বৃদ্ধি হলেও, বিজেপির ভোট একটু বেশিই বৃদ্ধি পাবে কংগ্রেসের তুলনায়। আর দল হিসেবে কংগ্রেসের ভোট বৃদ্ধি হলেও, তারা অনেক দূরে থাকবে দ্বিতীয় দল হিসেবে।

কংগ্রেসের ভোট বৃদ্ধি ২০১৪-এর তুলনায় বেশি হলেও তা বিজেপিকে কোনওভাবেই প্রভাবিত করবে না, বলছে সমীক্ষাগুলি। যদি শেষ পর্যন্ত উভয়দলের ভোট বৃদ্ধি হয়, তাহলে দেখা যাবে এর ফলে প্রভাবিত হচ্ছে ছোট দলগুলি। সেই দলগুলিই বেশি ধাক্কা খাবে বিজেপি ও কংগ্রেসের ভোট বৃদ্ধিতে, এমনটাই বলছেন নির্বাচনী বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+