৭৯ রানের অনবদ্য ইনিংস, ঘরোয়া ক্রিকেটের বিদায়ী ম্যাচে সঙ্কটমোচনে সেই সচিনই

১৭৫ বল খেলে কঠিন উইকেটে বোলারদের কোনও সুযোগই দেননি মাস্টার ব্লাস্টার৷ ক্রিকেট জীবন শুরুর নৈপুন্য বজায় রেখেই ঘরোয়া ক্রিকেটের বিদায়ী ম্যাচেও দর্শকদের মুগ্ধ করলেন নিজের ব্যাটিংয়ে। ১৭৫ বলের ইনিংসে তাঁর বাউন্ডারির সংখ্যা মাত্র ৬। ২৪০ রানের লক্ষ্যে নেমে লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল মুম্বই৷ কঠিন ব্যাটিং উইকেটে কাজটা মোটেই সহজ হয়নি৷ প্রতিটি রানের জন্যই লাহলিতে লড়তে হচ্ছিল ব্যাটসম্যানদের৷ এই পরিস্থিতিতে কার্যত একহাতে মুম্বইকে জিতিয়ে দিলেন সচিন তেণ্ডুলকার৷ ম্যাচ জয়ের পর সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়লেন সচিন৷
৬ উইকেটে ২০১ রান নিয়ে এদিনের খেলা শুরু করে মুম্বই। গতকাল ৫৫ রানে অপরাজিত ছিলেন সচিন। সঙ্গী ছিলেন ধাওয়াল কুলকার্নি। '৮৮-র শীতে সচিন রমেশ তেন্ডুলকরের ক্রিকেট-জীবন ঠিক যে ভাবে শুরু হয়েছিল, আজ ক্রিকেট বিশ্ব থেকে অবসরের প্রাক্-লগ্নে পৌঁছেও এক। প্রথম রঞ্জিতে দুর্ধর্ষ সেঞ্চুরি করেছিলেন, বিদায়ী রঞ্জিতে তাঁর অপরাজিত হাফসেঞ্চুরি জেতাল দলকে।
মুম্বইকে জিতিয়ে কলকাতায় জীবনের ১৯৯ তম টেস্ট খেলতে আসছেন সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের আগে জীবনের শেষ ঘরোয়া ম্যাচে যেভাবে ধ্যৈর্য ধরে খেললেন তাতে মুগ্ধ গোটা ক্রিকেট মহল। লাহলিতে ১৭৫ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংসটা গেইলদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে দারুণ ভাবে কাজে দিল বলে সচিন জানিয়েছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications