মুম্বইয়ের বিখ্যাত 'লালবাগুচা রাজা'-র গণেশ মণ্ডপে সপরিবারে পুজো দিলেন শচীন, দেখুন ছবি
মুম্বইয়ের গণেশ মহোৎসবে সবচেয়ে বেশি ভিড় হয় 'লালবাগুচা রাজা'-র মূর্তি দর্শনে। প্রতিবছরের মতো এবারেও সেই ভিড় প্রথম দিন থেকেই উপচে পড়ছে।
মুম্বইয়ের গণেশ মহোৎসবে সবচেয়ে বেশি ভিড় হয় 'লালবাগুচা রাজা'-র মূর্তি দর্শনে। প্রতিবছরের মতো এবারেও সেই ভিড় প্রথম দিন থেকেই উপচে পড়ছে। যেদিন থেকে মূর্তি এসেছে মণ্ডপে সেদিন থেকে ভিড়। সাধারণ মানুষ ছাড়াও , প্রতিদিন তারকারাও ভিড় করেন এই গণেশ দর্শনে।

Mumbai: Sachin Tendulkar with his family at #LalbaugChaRaja #GaneshChaturthi pic.twitter.com/DGCiR78jE0
— ANI (@ANI) August 27, 2017
এবছর এই গণেশ দর্শনে এসেছিলেন ক্রিকেটার শচীন তেন্ডুলকর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি ও ছেলে অর্জুন। এসেছিলেন শচীন কন্যা সারাও। মণ্ডপে ঢুকতেই শচিনকে ঘিরে উন্মাদনা বেড়ে যায়, উপস্থিত দর্শনার্থীদের মধ্যে।

শচীন ছাড়াও এবছর ইতিমধ্যেই লালবাগুচা রাজা দর্শনে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ।
BJP President Amit Shah at #LalbaugChaRaja in Mumbai #GaneshChaturthi pic.twitter.com/RubrDSWFVa
— ANI (@ANI) August 27, 2017
এই বছরে এই পূজার বিশেষ আকর্ষণ হল মূর্তীর ধরণ । এছরের পূজায় বিষ্ণুর দ্বিতীয় অবতার, 'কোর্মা' অবতারের আদলে তৈরি হয়েছে এই মূর্তী। বিখ্যাত বলিউড আর্ট ডিজাইনার নিতিন চন্দ্রকান্ত দেশাই এই সিংসাহনটি ডিজাইন করেছেন। মণ্ডপে মূর্তী আসার পর থেকেই প্রবল পরিমাণে নেমেছে ভক্তদের ঢল। এরকম এক মূর্তী ঘিরে খুশি পুজো উদ্যোক্তারাও।












Click it and Unblock the Notifications