শবরীমালা মন্দিরের দরজা খুলল ভক্তদের জন্য, জেনে নিন কী কী বিধি মানতে হবে
শবরীমালা মন্দিরের দরজা খুলল ভক্তদের জন্য, জেনে নিন কী কী বিধি মানতে হবে
শ্রাবণের শুরুেতই শবরীমালা মন্দিরের দরজা খুলল। শনিবার সকালেই মন্দিরে প্রথম উপাসনা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ভক্তদের জন্য মন্দিরের দরজা খুললেও বেশ কিছু কোভিড বিধি লাগু করা হয়েছে দর্শনার্থীদের জন্য। সেগুলো না মানলে মন্দিরে দর্শন করতে পারবেন না ভক্তরা। শনিবার সকাল ৭টায় খোলা হয় মন্দিরের দরজা।

খুলল শবরীমালা মন্দির
কমেছে করোনা সংক্রমণ অবশেষে শবরীমালা মন্দিরের দরজা খুলল ভক্তদের জন্য। আগেই জানানো হয়েছিল শনিবার খুলবে। সেই মত সকাল ৭টায় খোলা হয় মন্দিরের দরজা। প্রথা মতো দিনের প্রথম পুজোতে ঘি অর্পণ করা হয় আইয়াপ্পা স্বামীকে। এদিন সকালে সেই নিয়ম মেনেই পুজো করা হয়। ন্যায়াভিষেকম এবং কলশঅভিষেকমের করা হয় সকাল ১১টা নাগাদ। এর পরে সন্ধে সাতটায় পাডিপুজো করা হবে। করোনার সেকেন্ড ওয়েভের পর এই প্রথম খুলল মন্দিরের দরজা।

মানতে হবে কোভিড বিধি
ভক্তদের জন্য শবরীমালা মন্দিরের দরজা খুললেও কিছু বিধি মানতেই হবে। তার নির্দেশিকাও জারি করা হয়েছে। তারমধ্যে রয়েছে অনলাইনে ৫০০০-র বেশি দর্শনার্থী লাইন দিতে পারবেন না। যাঁরা করোনা ভ্যাকসিনের দুিট ডোজ নিয়েছেন তাঁরাই কেবল মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করতে পারবেন। কিন্তু দর্শনের সময় ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে সকলকে।

করোনা পরীক্ষা বাধ্যতামূলক
যে দর্শনার্থীরা এখনও করোনা টিকান নেননি তাঁদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে আসতে হবে দর্শনার্থীদের। নালাক্কালে আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। যাঁদের কোভিড সার্টিফিকেট এক্সপায়ার করে যাবে তাঁদের এখানে করোনা পরীক্ষা করানো হবে। যদি কোনও দর্শনার্থীর রিপোর্ট পজিটিভ আসে তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে পেরুন্ডজু কোভিড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট সেন্টারে নিয়ে যাওয়া হবে।

কেরলে সংক্রমণ বাড়ছে
এদিকে আবার কেরলে করোনা পরিস্থিতি তেমন সন্তোষজনক নয়। গত এক দিনে ১৫,৬৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিনে ১০,০০০-র বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারমধ্যেই শবরীমালা মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ায় উদ্বেগ বাড়ছে। নতুন করে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications