Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোনও একজনের দুর্বলতার জন্য PoK হাতছা়ড়া হতে দেব না, নেহরুকে নাম না করে নিশানা জয়শঙ্করের

পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ। কারোর দুর্বলতা বা ভুলের জন্য পিওকে এখন অন্যকারোর হাতে রয়েছে। সেটাও অস্থায়ী। এটা ভারতেরই অংশ এবং সেটা পুনরুদ্ধার করে ছাড়বে ভারত। মহারাষ্ট্রের নাসিকে বিশ্ববন্ধু ভারত অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেছেন, পিওকে ভারতেরই অংশ এবং কোনও একজনের দুর্বলতা এবং ভুলের জন্য সেটি এখন সাময়িকভাবে পাকিস্তানের হাতে চলে গিয়েছে। এদিকে পিওকে দিয়ে পাকিস্তান পর্যন্ত করিডর তৈরি করছে চিন। অথচ পিওকে ভারতেরই অংশ। সেই লক্ষ্মণ রেখা চিন অতিক্রম করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদেশমন্ত্রী।

S Jaishankar

তিনি বলেছেন চিন বা পাকিস্তান পিওকে তে বাড়ি তৈরি করতে পারে রাস্তা নির্মাণ করতে পারে কিন্তু সার্বভৌমত্ব দাবি করতে পারে না। সেটার অধিকার একমাত্র ভারতেরই রয়েছে। কারণ আইনত পিওকে ভারতের অংশ। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। এই প্রসঙ্গে বলতে গিয়ে এস জয়শঙ্কর বলেছেন ১৯৬৩ সালে পাকিস্তান চিনকে ৫০০০ কিলোমিটার জায়গা দিয়ে দিয়েছে। যে জায়গাটি পাকিস্তান চিনকে দিয়েছে সেটি ভারতের অংশ।

এস জয়শঙ্কর জানিয়েছেন ১৯৬৩ সালে পাকিস্তান পিওকে-র ৫০০০ কিলোমিটার জায়গা চিনকে দিয়েছিল বন্ধুত্বের খাতিরে। কিন্তু পরে প্রশ্ন ওঠে সেই জায়গাটি আসলে পাকিস্তানের না ভারতের। প্রসঙ্গত উল্লেখ্য
কয়েকদিন আগে কংগ্রেস নেতা বলেছিলেন পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখা উচিত।

পেশী শক্তি না দেখিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা উচিত। কারণ পাকিস্তানের পারমাণবিক বোমা রয়েছে। সেই বোমা একবার ভারতে ফেললে কী অবস্থা হবে সেটা আঁচ করতে পারছে না সরকার। কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের এই মন্তব্যকে যদিও কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক নেই বলে দাবি করেছিল। কিন্তু ভোটের আগে কংগ্রেস নেতার এই মন্তব্যে যে রাজনৈতিক চাপান উতোর তৈরি হবে তাতে কোনও সন্দেহ নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+