ডলারের অনুপাতে ৩৬ পয়সা নেমে টাকার দাম ফের রেকর্ড গড়ল

সোমবার ফের একবার টাকার দাম অনেকটাই নেমে গেল। ডলারের সাপেক্ষে ৩৬ পয়সা দাম কমে তা পৌঁছল ৭২ টাকা ৮৪ পয়সায়।

সোমবার ফের একবার টাকার দাম অনেকটাই নেমে গেল। ডলারের সাপেক্ষে ৩৬ পয়সা দাম কমে তা পৌঁছল ৭২ টাকা ৮৪ পয়সায়। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক সরকারি বন্ড কিনে বাজারের অস্থির অবস্থা সামাল দেওয়ার ঘোষণাও কোনও কাজে এল না। ৩৬ হাজার কোটি টাকার সরকারি বন্ড কেনার কথা ঘোষণা করেছিল আরবিআই।

ডলারের অনুপাতে ৩৬ পয়সা নেমে টাকার দাম ফের রেকর্ড গড়ল

গত শুক্রবার টাকার দাম ১১ পয়সা বেড়েছিল। এদিন তা আবার ৩৬ পয়সা কমে গেল। বিশ্ব বাজারে অস্থির অবস্থার কারণে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কোন কোন উপায়ে অবস্থা সামাল দেওয়া যায় তার জরিপ চলছে।

এদিন শুরুতে টাকার দাম ছিল ৭২ টাকা ৬১ পয়সা। তা ফের ২৩ পয়সা বেড়ে ৭২ টাকা ৮৪ পয়সায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, অক্টোবর মাসের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ওপেন মার্কেট অপারেশনসের নিলাম হবে। তবে তাতে টাকার দামে কতটা ফারাক হবে তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+