আয়কর তল্লাশিতে গাড়ির টায়ার থেকে উদ্ধার টাকা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

নির্বাচনের মরশুমে সক্রিয় আয়কর বিভাগ। টাকা উদ্ধারের বিভিন্ন ঘটনা ঘটছে দেশজুড়ে। কিন্তু সর্বশেষ ঘটনাটি সবাইকে অবাক করেদেওয়ার মতো।

নির্বাচনের মরশুমে সক্রিয় আয়কর বিভাগ। টাকা উদ্ধারের বিভিন্ন ঘটনা ঘটছে দেশজুড়ে। কিন্তু সর্বশেষ ঘটনাটি সবাইকে অবাক করে
দেওয়ার মতো। কর্নাটকের বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে গাড়ির টায়ারের মধ্যে থেকে ২.৩ কোটি টাকা উদ্ধার করেছেন আয়কর দফতর।

আয়কর তল্লাশিতে গাড়ির টায়ার থেকে উদ্ধার টাকা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সূত্রে মারফত কর্নাটকের রাজধানী থেকে শিবমোগ্গায় টাকা পাচার করার কথা জানতে পেরেছিলেন আয়কর অফিসাররা। এক ব্যক্তি নির্বাচনের কাজে বিলির জন্য টাকা নিয়ে যাচ্ছে।
বেশ কয়েকটি গাড়ির মতোই নির্দিষ্ট একটি গাড়িতে তল্লাশি চালান আয়কর অফিসাররা। সেই মতো আটক করা হয় এক ব্যক্তিকে। গাড়ির টায়ারের মধ্যে থেকে উদ্ধার করায় হয় ২.৩ কোটি টাকা।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে আয়কর অফিসাররা একটি ঘরে টায়ার নিয়ে বলে রয়েছেন। একজন টায়ার ধরে রয়েছেন, অপর জন বের করছেন ২০০০ টাকার বান্ডিল।
টাকা রাখা হচ্ছে একটি টেবিলের ওপর।

২০১৪ সালে নির্বাচনের সময় উদ্ধার করা হয়েছিল ১২০০ কোটি টাকা। আর এবছর ১৭ এপ্রিল পর্যন্ত, নগদ ও গয়না মিলিয়ে প্রায় ২৬০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে
বলে আয়কর দফতর সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+